এক্সপ্লোর

১০০ টাকা ঘুষ দেয়নি, রাস্তায় বসা কিশোরের ঠেলাগাড়ি উল্টে দিল পুরসভার লোকজন! নষ্ট সব ডিম

অভিযোগ, ছেলেটি টাকা দিতে অসম্মত হওয়ায় তাঁরা স্রেফ উল্টে দিলেন তার ডিম বোঝাই ঠেলাগাড়িটি । রাস্তায় পড়ে ফেটে ছত্রাকার হয়ে গেল ডিমের খোলা আর চটচটে কুসুম। সেদিকে চেয়ে রইল কিশোর, কিংকর্তব্যবিমূঢ় হয়ে।

  ইন্দৌর: একশো টাকা ঘুষ দিলেই ডিম বেচতে বসা যাবে রাস্তায়। করোনার আবহে এমনিতেই বড় কষ্টে মূলধন জোগাড় করে ডিমগুলো কিনে বেচতে বসেছিল বছর ১৪-র ছেলেটি। এর মধ্যে আবার ঘুষ দিতে হলে কত টাকা লাভ থাকবে হাতে! কিন্তু পুরসভার লোকজন সেসব শুনবেন কেন? অভিযোগ, ছেলেটি টাকা দিতে অসম্মত হওয়ায় তাঁরা স্রেফ উল্টে দিলেন তার ডিম বোঝাই ঠেলাগাড়িটি । রাস্তায় পড়ে ফেটে ছত্রাকার হয়ে গেল ডিমের খোলা আর চটচটে কুসুম। সেদিকে চেয়ে রইল কিশোর, কিংকর্তব্যবিমূঢ় হয়ে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দৌরে। নিয়মিত ব্যবসা করেন না , এমন অনেক মানুষ করোনার সময়ে কিছু টাকা রোজগার করতে শাক-সব্জি, ডিম-মাছ ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে পথে নেমেছেন। এটা সারা ভারতেরই ছোট-বড় শহরে ঘটেছে। কিন্তু বিপদে পড়া কিশোরকে সাহায্যের তো প্রশ্নই নেই, উল্টে পুর কর্মীরা তার সর্বনাশ করে ছাড়লেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সাদা জামা-প্যান্ট পরা কিশোরের রাগ-অভিমান ধরা পড়েছে তাতে। সে ঘটনার জন্য যে দুই ব্যক্তির দিকে আঙুল তুলে দোষারোপ করছে, তারা পুরকর্মী। করোনা সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব বিধি রক্ষায় বাজার এলাকায় ‘’ডান-বাম নীতি চালু করেছে মধ্যপ্রদেশ সরকার। পথের এক পাশের দোকান আজ খোলা থাকলে, ওপারের দোকান খোলা থাকবে পরদিন। কিন্তু এই নীতি আসলে তেমন কার্যকর হচ্ছে না, উল্টে ছোট ব্যবসায়ীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে, এই অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই অনেক বিরোধী নেতা বিজেপি সরকারের কাছে অভিযোগ করেছেন। কারণ, ছোট ব্যবসায়ীদের হেনস্থা চলছেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget