এক্সপ্লোর

চিন-সীমান্তে গোলাবারুদ পৌঁছনোর দায়িত্বে আইটিবিপি-র মহিলা অফিসাররা

নয়াদিল্লি: মহিলা ক্ষমতায়ণের নতুন দৃষ্টান্ত। চিন-সীমান্ত লাগোয়া দু্র্গম স্থানে প্রহরারত জওয়ানদের কাছে গোলাবারুদ এবং অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য মহিলা অফিসার নিয়োগ করল আধা-সামরিক বাহিনী ইন্দো-তিব্বতীয় সীমান্ত বাহিনী (আইটিবিপি)। জানা গিয়েছে, চিন-সীমান্ত লাগোয়া বাহিনীর বর্ডার আউটপোস্ট (বিওপি)-তে অ্যাক্সিস অফ মেনটেন্যান্স(এওএম)-এর দায়িত্বে নিয়োগ করেছে মহিলা অফিসারদের। প্রসঙ্গত, এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বের। কারণ, আইটিবিপি যেখানে মোতায়েন রয়েছে, সেই বিওপি-গুলি সমুদ্রপৃষ্ঠের ৯ হাজার থেকে ১৯ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। সেখানে প্রহরারত জওয়ানদের কাছে সামগ্রী পৌঁছে দেবেন মহিলা অফিসাররা। এই দুর্গম স্থানে কোনও গাড়ি চলতে পারে না। ফলে, মাল বহনের জন্য বাহিনীর ভরসা টাট্টু, খচ্চর এবং চমরীগাই। এই জন্তুদের ওপর চাপিয়ে জওয়ানেদের কাছে পৌঁছয় গোলাবারুদ থেকে শুরু করে খাদ্য, পানীয় জল এবং আরও প্রয়োজনীয় জিনিস। বাহিনীর মতে, এই জিনিস না পৌঁছলে জওয়ানরা অকেজো হয়ে পড়বে। উদাহরণস্বরূপ, শীতের সময় মহিলা অ্যসিস্টেন্ট কম্যান্ডান্টের নেতৃত্বে টাট্টু ঘোড়ায় চেপে পানীয় জল জমানো বরফের ব্লক পৌঁছে দেওয়া হয়, যাতে জওয়ানরা তা গলিয়ে জল খেতে পারে। এই জন্তুদেরকে নিয়ে ওই উচ্চতায় পৌঁছতে শারীরিক্ষ সক্ষমতার প্রয়োজন। কারণ, এই উচ্চতায় বাতাসে অক্সিজেনের মাত্রা কম থাকে। ফলে, সেই দিক দিয়ে এটি একটি অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। পাশাপাশি, বিভিন্ন অভিযানে অংশ নেওয়া বাহিনীর ভরসার ‘ক্র্যাক কে ৯’ সারমেয় বাহিনীর প্রশিক্ষণের দায়িত্বও দেওয়া হয়েছে মহিলাদের ওপর।   যে সময় অন্যান্য বাহিনী মহিলাদের স্থায়ী কমিশন দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না, তখন আইটিবিপি মহিলাদের অ্যাসিস্টেন্ট কমানড্যান্ট হিসেবে নিয়োগ করছে। নিঃসন্দেহে, আইটিবিপি-র এই বলিষ্ঠ সিদ্ধান্ত বাকিদের উদ্বুদ্ধ করতে বাধ্য।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget