এক্সপ্লোর

জম্মু-কাশ্মীরের বারামুলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম জয়েশ কম্যান্ডার খালিদ

শ্রীনগর:  জম্মু-কাশ্মীরের বারামুলার রফিয়াবাদে সোমবার সকাল থেকে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। সূত্রের খবর, সংঘর্ষে জয়েশ-ই-মহম্মদের অন্যতম শীর্ষ নেতা খালিদের মৃত্যু হয়েছে। উপত্যকায় সাম্প্রতিক বেশ কিছু আত্মঘাতী আক্রমণের নেপথ্যে অন্যতম মাথা ছিল এই জয়েশ জঙ্গি। সূত্রের খবর, উপত্যকায় খালিদ জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের কার্যকলাপের দেখভালের দায়িত্বে ছিল। সংঘর্ষে মৃত জঙ্গি খালিদকে কাশ্মীর রেঞ্জের আইজি মুনির খান চিহ্নিত করেছেন। উত্তর কাশ্মীরের একাধিক সেনা ছাউনিতে খালিদের নেতৃত্বের সম্প্রতি হামলায় চালায় জঙ্গিরা। তাই খালিদের মৃ্ত্যুকে নিরাপত্তাবাহিনীর বড়সড় সাফল্য হিসেবে দেখছে কাশ্মীর পুলিশ। সূত্রের খবর, আজ সকালে সেনা বাহিনীর কাছে খবর আসে উত্তর কাশ্মীরের বারামুলার রফিয়াবাদের লাডুরা এলাকায় জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে। এরপরই পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি বুঝতে পেরে পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় সেনা-জঙ্গি গুলির লড়াই। সেনা সূত্রে খবর, খালিদ পাকিস্তানের নাগরিক। এ প্লাস প্লাস ক্যাটাগরির জঙ্গি ছিল। উপত্যকায় জয়েশ-এর কার্যকলাপ চলত তার নির্দেশে। গত সপ্তাহেই শ্রীনগর বিমানবন্দরের খুব কাছে একটি আধা সামরিক বাহিনীর ছাউনিতে হামলার ছক বানচাল করে দেয় সেনা। সেই সময়ই জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। সেই হামলরা সঙ্গেও যোগ ছিল খালিদের। এই বছর জুলাই থেকে অগাস্টের মধ্যে প্রায় ছ থেকে সাত জন জঙ্গি সীমান্তে পেরিয়ে এদেশে ঢুকেছে। তারা এখনও কাশ্মীর তথা গোটা ভারতের জন্যে বড় হুমকি, দাবি কাশ্মীর পুলিশের। গত ২৬ অগাস্ট পুলওয়ামায় একটি হামলায় প্রায় আট নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছিল। সেই হামলায় সরাসরি যুক্ত ছিল জয়েশ।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget