এক্সপ্লোর

জাল্লিকাট্টু নিয়ে অর্ডিন্যান্সে ছাড়পত্র কেন্দ্রের, তামিলনাড়ুতে অব্যাহত বনধ

চেন্নাই: ষাঁড়ের সঙ্গে লড়াইয়ের দাবিতে তামিল জনতার আন্দোলন অব্যাহত। রাজ্যে চলছে বনধ, হাজার হাজার মানুষ মেরিনা বিচে বসে তাঁদের জাল্লিকাট্টু খেলার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি করছেন। এই পরিস্থিতিতে রাজ্য চেষ্টা করছে, কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে দ্রুত অর্ডিন্যান্স জারি করে মানুষকে শান্ত করতে। তামিল জনতার কাছে জাল্লিকাট্টু শুধু খেলা নয়, একটা আবেগ। বিশ্বনাথন আনন্দ থেকে রবিচন্দ্রন অশ্বিন, রজনীকান্ত, এ আর রহমান, ধনুষ- সব নামজাদা তামিল তারকা এই খেলার সমর্থনে এগিয়ে এসেছেন। ৫দিন ধরে লাখো মানুষ এই প্রাচীন খেলার পুনরাধিকার চেয়ে নেমেছেন অহিংস আন্দোলনে। তাঁরা জানিয়ে দিয়েছেন, অর্ডিন্যান্সের মাধ্যমে জাল্লিকাট্টু চালুতে তাঁদের আপত্তি নেই কিন্তু যতক্ষণ না জাল্লিকাট্টুর নিজস্ব জায়গা আলানগানালুরে এই খেলা শুরু হচ্ছে, ততক্ষণ আন্দোলন থামবে না। একইসঙ্গে তাঁদের দাবি, নিষিদ্ধ করতে হবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা পেটাকে, যাদের কারণে বন্ধ হয়েছে জাল্লিকাট্টু। Jallikattu-580x395 অর্ডিন্যান্সের ব্যাপারে আলোচনা করতে কাল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পনীরসেলভাম। আজ সকালে তিনি জানিয়েছেন, দুএকদিনের মধ্যে অর্ডিন্যান্স জারি করে রাজ্যবাসীকে জাল্লিকাট্টুর অধিকার ফিরিয়ে দেবেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই এই অর্ডিন্যান্সে ছাড়পত্র দিয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে গেলে রাজ্যপাল তা জারি করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও জানিয়েছেন, জাল্লিকাট্টুর পথ থেকে যত দ্রুত সম্ভব সমস্ত বাধা দূর করার চেষ্টা করছে কেন্দ্র। কিন্তু যে যাই বলুন, জাল্লিকাট্টু শুরু না হওয়া পর্যন্ত আন্দোলনের রাস্তা থেকে এক চুল সরতে রাজি নয় তামিল জনতা। মেরিনা বিচের পাশে কামারাজার সালাই এলাকায় প্রতি মুহূর্তে যোগ দিচ্ছেন শয়ে শয়ে বিক্ষোভকারী। সম্পূর্ণ অহিংসভাবে, শান্তি বজায় রেখে চলছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন হওয়া পুলিশকর্মীদেরও সমর্থন বিক্ষোভকারীদের দিকে। বস্তুত জাল্লিকাট্টুর দাবিতে গোটা তামিলনাড়ুই এখন এক ছাতার তলায়। সকাল থেকে সন্ধে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সিনেমা হলগুলি, দোকান বন্ধ রেখেছেন বস্ত্র ব্যবসায়ীরা। ফিল্ম ইন্ডাস্ট্রির কাজকর্মও আজকের জন্য বন্ধ। রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা হলেও কয়েকটি গরুর গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে, ষাঁড়ের সঙ্গে লড়াইয়ের প্রতীক হিসেবে। এমনকী এক ছাত্র আত্মহত্যারও চেষ্টা করেছেন। চেন্নাই রেল স্টেশনে রেল রোকো করতে গিয়ে গ্রেফতার হয়েছেন হাজারদুয়েক ডিএমকে কর্মী। দক্ষিণ তামিলনাড়ুতে সমস্ত সিনেমা হল, দোকানপাট বন্ধ। বন্ধ স্কুল, কলেজ, হোটেল, রেস্তোঁরা। সাধারণ কৃষকই হোন বা চিকিৎসক, আইনজীবী, অন্যান্য পেশায় থাকা মানুষ- সকলে যোগ দিয়েছেন এই আন্দোলনে। এমনকী রমানাথাপুরম, নাগাপাত্তিনম ও কন্যাকুমারীর মৎস্যজীবীরাও বাদ যাননি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget