এক্সপ্লোর

বিচ্ছিন্নতাবাদী নেতৃবৃন্দের সরকারি সুযোগ-সুবিধায় এখনই ছাঁটাই নয়

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতৃবৃন্দের জন্য সরকারি অর্থ ব্যয় সম্ভবত এখনই বন্ধ হচ্ছে না। দুদিন আগে মনে হচ্ছিল, সরকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের জন্য নিরাপত্তা ও সফর সংক্রান্ত খরচে লাগাম টানতে পারে। কিন্তু এখন সরকার মনে করছে যে, এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ সূত্রে এ খবর জানা গিয়েছে।তবে সরকারের তরফে জানানো হয়েছে, কাশ্মীরে অশান্তির ক্ষেত্রে যারা উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে যাঁরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম হয়েছেন, তাঁদের উন্নতমাণের চিকিত্সার বন্দোবস্ত করা হবে। উল্লেখ্য, সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ উমর ফারুক, ইয়াসিন মালিক, আব্দুল গনি ভাটের মতো বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তার বন্দোবস্ত করতে হয় সরকারকে। এছাড়াও তাঁরা সরকারি খরচেই পাঁচতারা হোটেলে থাকেন, সরকারি গাড়িতেই যাতায়াত করেন, সরকারি অর্থেই বিমানযাত্রাও করেন। এছাড়াও তাঁদের দেশে-বিদেশে চিকিত্সার খরচও বহন করে সরকার। এসবের জন্য সরকারের বছরে ১০০ কোটি টাকা ব্যয় হয়। সম্প্রতি কাশ্মীরে অশান্তির পরিপ্রেক্ষিতে শান্তি ফেরানোর লক্ষ্যে শ্রীনগরে গিয়েছিল সর্বদলীয় প্রতিনিধিদল। কিন্তু সেই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে অস্বীকার করেন বিচ্ছিন্নতাবাদী নেতারা। কোনও এক নেতার বাড়িতে প্রতিনিধি দলের কয়েকজন সদস্য গিয়েছিলেন। কিন্তু ওই নেতা কথা বলার সৌজন্যটুকুও দেখাননি। এজন্য সরকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রদত্ত সরকারি সুযোগ-সুবিধা বাতিলের কথা বিবেচনা করছিল। কিন্তু সূত্রের খবর, এ বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ, এ ধরনের ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠতে পারে। এরইমধ্যে আজ কাশ্মীরের সর্বত্র ‘আজাদি যাত্রা’ আয়োজন করার ডাক দিয়েছেন বিচ্ছিন্নতাবাদীরা। আগামী ১৬ সেপ্টেম্বর এক বিক্ষোভ কর্মসূচীর কথাও ঘোষণা করছেন তাঁরা।১৩ সেপ্টেম্বর ইদের দিন রাষ্ট্রপুঞ্জের কার্যালয় পর্যন্ত মিছিলেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও সরকারের আশা, ইদের সময় পরিস্থিতির উন্নতি হবে। কারণ, সাধারণ মানুষ উত্সবে সামিল হতে আগ্রহী।      

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget