এক্সপ্লোর

কোরান ডোনেট করার শর্ত বদলে জামিন পেতে কলেজছাত্রীকে ৭ হাজার টাকার বন্ড দিতে বলল ঝাড়খন্ড আদালত

রিচা ভারতী নামে ওই ছাত্রীর আইনজীবী রামপ্রবেশ সিংহ পিটিআইকে জানিয়েছিলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফার্স্ট ক্লাস) মনীশ কুমার সিংহ জামিন মঞ্জুর করে রিচাকে পুলিশ কর্তৃপক্ষের সামনে এক কপি কোরান স্থানীয় আঞ্জুমান কমিটিকে, চার কপি শহরের বিভিন্ন পাঠাগারে জমা দিতে বলেন।

রাঁচি: আপত্তিকর ফেসবুক পোস্ট শেয়ার করার জন্য গ্রেফতার কলেজছাত্রীকে জামিনের জন্য কোরান দান করার যে শর্ত দিয়েছিল, তা সংশোধন করে ঝাড়খন্ডের সংশ্লিষ্ট আদালত তাঁকে ৭ হাজার টাকার বন্ড ও সমপরিমাণ অর্থের দুজন জামিনদার পেশ করতে বলল। ১৯ বছরের মেয়েটিকে মুসলিমদের সম্পর্কে সোস্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। স্থানীয় আদালত গতকাল তাঁকে জামিন মঞ্জুর করে, তবে শর্ত দেয়, তাঁকে শহরের পৃথক কয়েকটি প্রতিষ্ঠানকে ৫টি কোরানের কপি দান করতে হবে। রিচা ভারতী নামে ওই ছাত্রীর আইনজীবী রামপ্রবেশ সিংহ পিটিআইকে জানিয়েছিলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফার্স্ট ক্লাস) মনীশ কুমার সিংহ জামিন মঞ্জুর করে রিচাকে পুলিশ কর্তৃপক্ষের সামনে এক কপি কোরান স্থানীয় আঞ্জুমান কমিটিকে, চার কপি শহরের বিভিন্ন পাঠাগারে জমা দিতে বলেন। বিচারপতি কোরানের কপি পাওয়ার স্বীকারের নথিও এক পক্ষকালের মধ্যে জমা দিতে বলেন। কিন্তু এহেন শর্তের খবর ছড়াতেই সোস্যাল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া হয়। #RichaBharti হ্যাশট্যাগ দিয়ে আদালতের শর্তের নিন্দা হয়। আজই আদালত তার প্রেক্ষিতে শর্ত বদলে জানায়, ৭ হাজার টাকার বন্ডে নিয়মিত জামিন পাবেন রিচা। দুজন জামিনদারের একজনকে রাঁচির বাসিন্দা ও অন্যজনকে আবেদনকারীর আত্মীয় হতে হবে বলে জানান বিচারপতি। ১২ জুলাই রিচাকে গ্রেফতার করা হয় আঞ্জুমান কমিটির অভিযোগের ভিত্তিতেই। তারা স্থানীয় কলেজের বি কম ছাত্রী রিচার বিরুদ্ধে পিথোরিয়া থানায় ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগ দায়ের করে।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari :
"আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের

ভিডিও

TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE
Mursidabad News | মাঝ গঙ্গায় বজ্রপাত, নৌকাতেই ৪জনের মৃত্যু, আহত ১৫ | ABP ANANDA LIVE
Jyotipriya Mallick News | দীর্ঘ অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না বালু | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দেখা গেল নাটকীয় পরিস্থিতি | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | আর জি কর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, এসব ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari :
"আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
FIFA World Cup 2026: ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
Embed widget