এক্সপ্লোর

'ইসলামি সন্ত্রাসবাদ' নিয়ে কোর্স জেএনইউয়ে, প্রস্তাব গৃহীত অ্যাকাডেমিক কাউন্সিলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) পড়ানো হবে 'ইসলামি সন্ত্রাসবাদ'। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত পড়াশোনার একটি কেন্দ্র গঠনের প্রস্তাব গৃহীত হয়েছে, যার আওতায় 'ইসলামি সন্ত্রাসবাদ' নিয়ে একটি কোর্স থাকবে বলে জানিয়েছেন জেএনইউয়ের এক অধ্যাপক। তিনি কাউন্সিলের ১৪৫-তম বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসাবে ছিলেন। সুধীর কে সুতার নামে ওই অধ্যাপক জেএনইউয়ের অধ্যাপক সংগঠন টিচার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। কাউন্সিলের বৈঠকে অনেক সদস্য এটা সাম্প্রদায়িক ব্যাপার বলে সওয়াল করে 'ইসলামি সন্ত্রাসবাদ' নিয়ে কোর্স রাখার বিরোধিতা করেছেন বলে জানান তিনি। বলেন, অনেক সদস্যই সন্ত্রাসবাদের সঙ্গে কোনও ধর্মকে জুড়ে দেওয়া উচিত নয় বলে দাবি করে 'ইসলামি সন্ত্রাসবাদ' বিষয়ে আপত্তি করেছেন। তাদের মতে, 'ধর্মীয় সন্ত্রাসবাদ' এটা। বৈঠকে হাজির আরেক অধ্যাপক বলেন, আলোচনায় এ ব্যাপারে বিতর্ক হয় এবং অনেকে 'ইসলামি সন্ত্রাসবাদ' কোর্স পড়ানো সমর্থন করে বলেন, বিশ্বজুড়ে এটা স্বীকৃত এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত অধিকাংশ ঘটনার সঙ্গে ওই ধর্মের যোগ রয়েছে। সুতার বলেন, প্রস্তাবটি গৃহীত হয় এবং বলা হয়, আপত্তির জায়গাগুলি পরে বিবেচনা করা হবে। প্রস্তাবের খসড়া তৈরি করেছে সেন্টার ফর আফ্রিকান স্টাডিজ-এর অধ্যাপক অজয় কুমার দুবের নেতৃত্বাধীন চার সদস্যের কমিটি। প্রস্তাবে বলা হয়েছে, প্রথম ৫ বছর ওই সেন্টার শুধু গবেষণায় জোর দেবে। দুবে বলেন, ফিডব্যাক, আলোচনার জন্য রিপোর্ট দেওয়া হয়েছে। যাবতীয় প্রস্তাব, তাতে আসা আপত্তিগুলি নিয়েও পরে আলোচনা হবে। এদিকে 'ইসলামি সন্ত্রাসবাদ' নিয়ে কোর্স পড়ানোর প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়ে জেএনইউয়ের ছাত্র সংসদের নেত্রী গীতা কুমারী বলেছেন, এই পদক্ষেপ অত্যন্ত উদ্বেগের।। জেএনইউয়ের উপাচার্য 'ইসলামি সন্ত্রাসবাদ' নিয়ে কোর্স পড়ানোর প্রস্তাব পেশে সম্মতি দিয়েছেন। প্রাতিষ্ঠানিক চর্চার নামে ইসলাম সম্পর্কে আতঙ্ক ছড়ানো, প্রচার বিরাট সমস্যা তৈরি করবে। মনে হচ্ছে, সাধারণ ভাবে সব ধরনের সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার চেয়ে বরং আরএসএস-বিজেপির নির্বাচনী প্রচারের তথ্যই এসব কোর্সের মাধ্যমে ছড়ানো হবে।  

সেরা শিরোনাম

Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ভিডিও

Pakistan Spy Arrested: পিংলায় পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA
Jadavpur BJP Attacks: যাদবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget