এক্সপ্লোর

জেএনইউ পড়ুয়াদের ভারতের সম্মান, জাতীয়তাবাদ রক্ষার শপথ নিতে হবে, সংসদে দাবি বিজেপি এমপি-র

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ক্যাম্পাসের ভিতরে যুদ্ধের ট্যাঙ্ক রেখে পড়ুয়াদের মনে দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ বোধ জাগিয়ে তোলার প্রস্তাব সমর্থন করলেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। জেএনইউয়ের উপাচার্য জগদেশ কুমারের উদ্যোগে সম্মতি দেওয়ার পাশাপাশি তাঁর প্রস্তাব, ওখানকার ছাত্রছাত্রীদের ভারতের জাতীয়তাবাদ, গর্বের ঔজ্জ্বল্য রক্ষার শপথ নিতে হবে। দিল্লির এই বিজেপি সাংসদ লোকসভায় জিরো আওয়ারে প্রসঙ্গটি তুলে জেএনইউ উপাচার্যের ক্যাম্পাসে সামরিক ট্যাঙ্ক বসানোর প্রস্তাব নিয়ে খামোখা 'বিতর্ক' তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন। বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জেএনইউ দেশের করদাতাদের পয়সায় চলে। সেখানে ক্যাম্পাসের ভিতরে ভারত-বিরোধী স্লোগান তোলা হয়েছিল, যা সীমান্ত পাহারায় থাকা জওয়ানদের অপমান। জেএনইউ ক্যাম্পাসে 'ভারত ভেঙে টুকরো টুকরো' করা'র মতো ভারত-বিরোধী স্লোগান উঠেছিল। এ ধরনের কার্যকলাপ কখনই মেনে নেওয়া যায় না। জেএনইউয়ের পড়ুয়াদের দেশের মান-সম্মান, জাতীয়তাবাদ রক্ষার শপথ নেওয়া উচিত। লেখি জেএনইউ উপাচার্যের প্রস্তাবের সমর্থনে সওয়াল করেন, স্কুল সমেত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যুদ্ধবিমানের রেপ্লিকা বা মডেল বসানো আছে, তা দেখে মজাও পায় পড়ুয়ারা। বলেন, আমার ছেলের স্কুলেও একটা এয়ারক্র্যাফ্ট ছিল। ছাত্রছাত্রীরা এতে উত্সাহ পায়। সুতরাং উপাচার্যের দাবিতে কোনও অন্যায় নেই। সম্প্রতি জেএনইউ চত্বরে কারগিল দিবস উদযাপন অনুষ্ঠানে উপাচার্য বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহকে ক্যাম্পাসে একটি ট্যাঙ্ক এনে বসানোর উদ্যোগ নিতে অনুরোধ করেন। তবে বিভিন্ন রাজনৈতিক দল ও পড়ুয়াদের একাংশ তাঁর প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে।

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget