এক্সপ্লোর

মুম্বইয়ে অগ্নিকাণ্ড: পাবের দুই মালিকের বিরুদ্ধে লুক আউট নোটিস, রেস্তোরাঁগুলিতে অভিযান

মুম্বই: মুম্বইয়ের কমলা মিলসে একটি পাবে আগুন লেগে ১৪ জনের মৃত্যুর ঘটনার পরের দিন ওই পাবের দুই মালিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল পুলিশ। ওই পাবের দুই মালিকের নাম হিতেশ সাঙ্গভি ও জিগর সাঙ্গভি। বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও লুক আউট নোটিস জারির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। বারটেন্ডারের আগুন নিয়ে স্টান্ট, হুঁকায় ব্যবহৃত জ্বলন্ত কয়লা, শর্ট সার্কিট না অন্য কোনও কারণে আগুন লেগেছে, সেটা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। এরই মধ্যে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) রেস্তোরাঁগুলিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। নববর্ষের সময় যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিভিক চিফ অজয় মেহতা। গতকালই হিতেশ, জিগর, ওই পাবের আরও এক মালিক অভিজিৎ মনকা সহ কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩৩৭ ও ৩৩৮ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ওই পাব কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, তারা যাবতীয় সুরক্ষাবিধি মেনেই চলছিল। পাব চালানোর জন্য সব বিষয়ে অনুমোদনও ছিল। পুলিশ ও দমকল অবশ্য এই দাবি মানতে নারাজ। বিএমসি তদন্ত শুরু করেছে। কর্তব্যে গাফিলতির জন্য পাঁচ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। মুম্বইয়ের মেয়র বিশ্বনাথ মহাদেশ্বর বলেছেন, তদন্তে যে আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএমসি-র মুখপাত্র রাম দতন্ডে বলেছেন, কমলা মিলস অঞ্চলের দু’টি রেস্তোরাঁর অবৈধ ছাদ ভেঙে দেওয়া হয়েছে। আন্ধেরির কয়েক রেস্তোরাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেআইনি নির্মাণের খবর পেয়ে হোটেল ও রেস্তোরাঁগুলির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করার জন্য কয়েকটি দল গঠন করা হয়েছে। আধিকারিকরা রেস্তোরাঁগুলি পরিদর্শন করে অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছেন। অন্যদিকে, আজ দলীয় মুখপাত্র সামনায় শিবসেনা দাবি করেছে, বিশ্বের সর্বত্র অগ্নিসুরক্ষা নিয়ে প্রশাসনের ঢিলেঢালা মনোভাব দেখা যায়। মক্কা ও লন্ডনেও অগ্নিকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সামনায়। তবে একইসঙ্গে গত দু’বছরে মুম্বইয়েও অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গিয়েছে বলে স্বীকার করেছে শিবসেনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget