এক্সপ্লোর

মোদিকে ভোট দিয়ে সমস্যা মেটাতে আমার কাছে এসেছেন! চলে যান! কনভয় থামানোয় বিদ্যুত্কর্মীদের মেজাজ হারিয়ে বললেন কুমারস্বামী

কুমারস্বামীর বিস্ফোরক মন্তব্যের নিন্দা করে কর্নাটক বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, তিনি মানুষের কাছে ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে তারা আন্দোলনে নামবে।

বেঙ্গালুরু: মেজাজ হারালেন এইচ ডি কুমারস্বামী। কর্নাটকের জোট সরকারের মুখ্যমন্ত্রী ‘গ্রামে থাকা’ কর্মসূচি উপলক্ষ্যে রায়চুরে গিয়েছেন। সেখানেই নিজেদের দাবিদাওয়া পেশ করতে স্থানীয় বিদ্যুত্ কেন্দ্রের কর্মীরা তাঁর কাছে গেলে তিনি রেগে গিয়ে বলে ওঠেন, আপনারা নরেন্দ্র মোদিকে ভোট দিয়ে সমস্যা মেটাতে আমার কাছে এসেছেন! আপনারা চান, আপনাদের সম্মান করি! আপনাদের কি ব্যাটনের বাড়ি দেব? এখান থেকে চলে যান! মুখ্যমন্ত্রীর মুখে এ কথা শুনে স্তম্ভিত হয়ে যান বিদ্যুত্কর্মীরা। মুখ্যমন্ত্রী সেখান থেকে চলে যান। পরে একটি টিভি চ্যানেলকে বলেন, তিনি তাঁদের নানা সমস্যা সমাধানে ১৫ দিন সময় চেয়েছিলেন, কিন্তু ওই বিদ্যুত্কর্মীরা রাস্তা আটকে কনভয় অবরোধ করেন। এতেই তিনি ক্ষুব্ধ হয়েছেন। প্রধানমন্ত্রীর কনভয় অবরোধ করলে কেউ মেনে নিতেন, প্রশ্ন করেন কুমারস্বামী। কংগ্রেস, জেডি (এস) জোট সরকারের মুখ্যমন্ত্রী এও বলেন, তাঁর সরকার সহনশীল, কিন্তু অযোগ্য নয়, পরিস্থিতি সামলাতে জানে। কুমারস্বামীর বিস্ফোরক মন্তব্যের নিন্দা করে কর্নাটক বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, তিনি মানুষের কাছে ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে তারা আন্দোলনে নামবে। বিজেপির বিধান পরিষদ সদস্য তথা মুখপাত্র এন রবি কুমার বলেন, কুমারস্বামী বোধহয় ভুলে গিয়েছেন, তিনি মাত্র কয়েকজন জেডি (এস) কর্মী, বিধায়কের নন, সাড়ে ৬ কোটি রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী। কুমারস্বামীর আচরণ গণতন্ত্রের পরিপন্থী বলেও অভিমত জানান তিনি। বলেন, এটা গণতন্ত্র বিরোধী। মুখ্যমন্ত্রীর অবিলম্বে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেন যে, ‘গ্রামে থাকা’ কর্মসূচির ঘোষিত উদ্দেশ্যই হল কৃষক, মহিলা, বাচ্চা, সামগ্রিক ভাবে আমজনতার অভাব-অভিযোগের কথা শুনে সমাধান করা।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget