এক্সপ্লোর

দলিতদের কুয়োর জলে বিষ মেশাল উঁচুজাতের ব্যক্তি

কালাবুর্গি:  জাতের নামে বজ্জাতি চলছেই। কর্নাটকের কয়েকটি গ্রামে এর আগে দলিতদের চুলদাড়ি কাটতে ক্ষৌরকারদের অস্বীকারের খবর আগেই জানা গিয়েছিল। এবার জেওয়ার্গি তালুকের একটি গ্রামে দলিতরা যাতে পানীয় জল না পায় সেজন্য উঁচুজাতের ব্যক্তি একটি কুয়োর জলে বিষ মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ। এক সপ্তাহ আগে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট গ্রামে গতকাল গিয়েছিলেন রাজ্যের তফশিলি জাতি ও উপজাতি কমিশনের চেয়ারম্যান এ মুনিয়াপ্পা। ওই কুয়ো দখলে নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। যেখানে কুয়োটি রয়েছে সেই জমির মালিক অমলাপ্পা মাঙ্গ নামে এক দলিত। কিন্তু চার বছর আগে ওই জমিটি গ্রামেরই উঁচুজাতভুক্ত গোল্লালাপ্পাগৌড়া কুকানৌর নামে এক ব্যক্তি লিজে নিয়েছেন। দৌলাপ্পা হোসামানি নামে এক গ্রামবাসীর অভিযোগ, যেদিন থেকে ওই জমিটি লিজে দেওয়া হয়েছে সেদিন থেকেই ওখানকার কুয়ো থেকে যাতে দলিতরা জল তুলতে না পারেন, তার জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টাই করা হয়েছে। গত ৩১ জুলাই মহানতাপ্পা নামে এক দলিত জল তুলতে গিয়ে কুয়োর জলের ওপর তৈলাক্ত কিছু একটা ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি অন্যান্যদের বিষয়টি নিয়ে সতর্ক করে দেন। জেওয়ার্গি তালুকের তহশিলদার জানিয়েছেন, জলে বিষ মেশানোর অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে।  ল্যাবরেটরিতে জলের নমুনা পরীক্ষায় নিষিদ্ধ কীটনাশক এন্ডোসালফান পাওয়া গিয়েছে। তালুকের স্বাস্থ্য বিভাগের একটি দলকে জলের নমুনা সংগ্রহ করতে বলা হয়েছিল। কুয়োর জল খালি করার জন্য একটি দল নিযুক্ত করা হয়েছে। পুলিশ অবশ্য, ওই কুয়োর জলের সম্পর্কে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট হাতে পায়নি। এই ঘটনায় গোল্লালাপ্পাগৌড়ার বিরুদ্ধে বিরুদ্ধে খুনের চেষ্টার মামলার  পাশাপাশি তফশিলি জাতি ও উপজাতিদের প্রতি অত্যাচার প্রতিরোধ আইনেও মামলা রুজু করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও কুয়োর জলে মরা কুকুর, বিড়াল এমনকি সাপও ফেলা হয়েছে।

সেরা শিরোনাম

BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ভিডিও

TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:
Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget