এক্সপ্লোর

আরও তিন দিনের সিবিআই হেফাজত চিদম্বরম-পুত্র কার্তির

নয়াদিল্লি: কার্তি চিদম্বরমের আরও তিনদিন সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। সিবিআই কার্তির হেফাজতের মেয়াদ নয়দিন বাড়ানোর আর্জি জানিয়েছিল। পাঁচদিনের হেফাজত শেষে আজ  কার্তিকে আদালতে পেশ করা হয়। তাঁর জামিনের আর্জির বিরোধিতা করে দিল্লির আদালতে সিবিআই যুক্তি দেয় যে, তারা কার্তির বিরুদ্ধে 'জোরাল বিশ্বাসযোগ্য প্রমাণ' সম্প্রতি হাতে পেয়েছে। উল্লেখ্য, আইএনএক্স মিডিয়া লগ্নি মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে গত সপ্তাহে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তিকে গ্রেফতার করেছিল সিবিআই। গত পাঁচদিন ধরে তাঁকে জেরা করেছে সিবিআই। কার্তি আদালতে জামিনের আর্জি জানান। তিনি দাবি করেন, তাঁকে হেফাজতে রাখার কোনও কারণই নেই। কার্তির জামিনের আর্জির পরবর্তী শুনানি হবে ৯ মার্চ। সিবিআই অভিযোগ করেছে যে, কার্তি তাঁর বাজেয়াপ্ত হওয়া ফোনগুলির পাসওয়ার্ড দিতে রাজি হচ্ছেন না। 'প্রাসঙ্গিক প্রশ্ন' করা হলে কার্তি শুধুই বলছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অন্যদিকে, কার্তির আইনজীবী অভিষেক মনু সিংভি এদিন আদালতে বলেন, এটা ১০ বছরের পুরানো মামলা। এতে ফাইলে বদল আনা বা আধিকারিকদের সাক্ষ্য বদলের কোনও সম্ভাবনাই নেই। সকাল থেকে রাত পর্যন্ত এভাবে জেরা করা যায় না। সিবিআই যুক্তি দেয়, এই মামলায় সাক্ষ্যপ্রমাণ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কার্তির হেফাজতের মেয়াদ বাড়ানোর আর্জি মঞ্জুর না হলে তদন্তের পক্ষে অন্তরায় হবে। কার্তির বিরুদ্ধে অভিযোগ, পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সংস্থা আইএনএক্স মিডিয়াকে নিজের বাবার প্রভাব কাজে লাগিয়ে বিদেশী লগ্নির বন্দোবস্ত করে দিতে ঘুষ চেয়েছিলেন তিনি। ওই সময় কেন্দ্রের অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। ইন্দ্রাণীর দাবি, ১০ লক্ষ ডলার ঘুষ চেয়েছিলেন চিদম্বরম-পুত্র। কিন্তু তারা কার্তির চারটি সংস্থাকে ৭ লক্ষ ডলার দিয়েছেন। সিবিআইয়ের দাবি, ইন্দ্রাণীর বয়ান মিলিয়ে ৭ লক্ষ ডলার ঘুষের বিলও মিলেছে। কিন্তু সিবিআইয়ের কাছে টাকা হাতবদলের প্রমাণ নেই। সিবিআইয়ের একটি সূত্রের দাবি, কার্তির একটি অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৮ লক্ষ টাকা কোনও রাজনীতিকের কাছে পৌঁছেছে। ইডির অভিযোগ, ২০০৭-এ আইএনএক্স মিডিয়ায় ৩০৫ কোটি টাকা বিদেশি লগ্নি আনতে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget