এক্সপ্লোর

মোদীর বিএ ডিগ্রির তথ্য প্রকাশ করতে দিল্লি বিশ্ববিদ্যালয়কে চিঠি কেজরীবালের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর কলেজের ডিগ্রি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে তুলে দিয়ে জনসমক্ষে প্রকাশ করতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ ত্যাগীকে চিঠি দিলেন অরবিন্দ কেজরীবাল। সেই নথিপত্র সুরক্ষিত রাখার আবেদনও জানিয়েছেন তিনি। চিঠিতে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, ওই নথি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। আরও ভাল হয়, যদি এখনই তা আপনাদের ওয়েবসাইটে প্রকাশ করা যায়। দেশবাসীর জানার অধিকার আছে, তাদের প্রধানমন্ত্রী কতদূর পড়াশোনা করেছেন। যদি প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে মারাত্মক অভিযোগ ওঠে, তাহলে সত্যিটাও সামনে আসা উচিত।     গতকাল আশুতোষ, রাঘব চাড্ডা, আশিস খেতান-এই তিন আপ নেতাও উপাচার্যের সঙ্গে দেখা করে মোদীর বিএ ডিগ্রির সব তথ্য প্রকাশ করার আবেদন জানান। কথা বলেন অন্যান্য পদস্থ কর্তাব্যাক্তিদের সঙ্গেও। তবে বিশ্ববিদ্যালয় মোদীর ডিগ্রি বিষয়ক তথ্য জানাতে চায়নি বলে দাবি করেন তিনজন। তাঁরা জানান, এ ব্যাপারে তাঁদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সঙ্গে যোগাযোগ করতে বলেছে বিশ্ববিদ্যালয়।     ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় পেশ করা হলফনামায় মোদী উল্লেখ করেছিলেন, তিনি বিএ করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে, এমএ পাশ করেছেন গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন, সংশয় তোলা হয়েছে নানা মহল থেকে। ইস্যুটি নিয়ে নাছোড়বান্দা মনোভাব দেখাচ্ছেন কেজরীবাল, তাঁর দল আমআদমি পার্টি (আপ)। প্রধানমন্ত্রী আদৌ স্নাতক ডিগ্রিই পাননি, এহেন অভিযোগ প্রসঙ্গে কেজরীবাল কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে জানান, মোদীর অ্যাডমিশন ফর্ম, মার্ক শিট ও শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রি সংক্রান্ত কোনও তথ্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে নেই।   সেই প্রেক্ষাপটেই উপাচার্যকে দেওয়া চিঠিতে কেজরীবাল লিখেছেন, উনি যদি বিএ পাশ না করে থাকেন, তবে কী করে মাস্টার্স করলেন? এতেই সন্দেহ হয়, তাঁর এমএ ডিগ্রিটা হয়ত জাল!   কয়েকটি সংবাদপত্রে মোদীর পাওয়া নানা ডিগ্রির যে ছবি বেরিয়েছে, তা জাল বলেও দাবি করেন কেজরীবাল। ট্যুইট করেন, দিল্লি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর ডিগ্রি রেকর্ড দেখাতে চাইছে না। কেন? আমার কাছে খবর হল, তিনি আদৌ ওখান থেকে বিএ পাশ করেননি। প্রসঙ্গত, কেজরীবালের দাবিকে তথ্য জানার আবেদন বলে ধরে কেন্দ্রীয় তথ্য কমিশন গত সপ্তাহেই প্রধানমন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত খুঁজে বের করে জানাতে নির্দেশ দেয় দিল্লি বিশ্ববিদ্যালয় ও গুজরাত বিশ্ববিদ্যালয়কে। রবিবার গুজরাত বিশ্ববিদ্যালয় জানান, বাইরের পরীক্ষার্থী হিসাবে মাস্টার্সে ৬২.৩ শতাংশ নম্বর পেয়েছেন প্রধানমন্ত্রী।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget