এক্সপ্লোর

নীতি-পুলিশগিরি! পার্কে যুগলকে ‘হেনস্থা’ উর্দিধারীর, ভিডিও লাইভ ফেসবুকে

তিরুঅনন্তপুরম: পার্কে বসা যুগলের ওপর ‘নীতি-পুলিশগিরির’ অভিযোগ উঠল খোদ উর্দিধারীদের বিরুদ্ধেই। আর গোটা ঘটনার ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ‘লাইভ’ তুলে দিলেন ওই যুগল! ঘটনাটি কেরলের।

খবরে প্রকাশ, সম্প্রতি তিরুঅনন্তপুরমের একটি মিউজিয়াম পার্কের বেঞ্চে বসেছিলেন এক অল্পবয়স্ক যুগল। অভিযোগ, সেই সময় দুই পুলিশকর্মী এসে তাঁদের বিরুদ্ধে ‘আপত্তিজনক’ অবস্থায় বসে থাকার অভিযোগ তোলেন।

ওই ব্যক্তির দাবি, পুলিশকর্মীরা দাবি করেন, তাঁরা (ব্যক্তি ও তাঁর সঙ্গী) না কি বসে ‘কুরুচিপূর্ণ’ আচরণ করছিলেন। ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন করেন, তিনি স্রেফ তাঁর মহিলা-সঙ্গীর কাঁধে হাত রেখেছেন। এটা কোথাকার কুরুচিপূর্ণ আচরণ?

অভিযোগ, ওই পুলিশকর্মীরা তখন দাবি করেন, তাঁরা (যুগল) অনৈতিক আচরণ করেছেন। পুলিশের এই আচরণে এতটাই ক্ষুব্ধ হন ওই যুগল, যে সঙ্গে সঙ্গে গোট ঘটনার ভিডিও ফেসবুকে লাইভ করে পোস্ট করে দেন।

দেখুন সেই ভিডিও:

পরে ওই মহিলা ও তাঁর সঙ্গী জানিয়েছেন, পুলিশকর্মীদের আচরণে তাঁদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। অভিযুক্ত ২ উর্দিধারীর বিরুদ্ধে তাঁরা আইনি পদক্ষেপ গ্রহণের কথাও ভাবছেন বলে জানান ওই যুগল।

মহিলা বলেন, যাঁরা এধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, তাঁদের এগিয়ে এসে খোলাখুলি এর বিরুদ্ধে বলা উচিত। ওই ব্যক্তি যোগ করেন, ২ পুলিশকর্মীর মধ্যে একজন আবার মহিলা অফিসার ছিলেন।

এদিকে, ওই ঘটনার পর যুগলকে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯০ ধারায় অভিযোগ দায়ের করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন, যারা নীতি-পুলিশগিরি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget