এক্সপ্লোর

রামদেবের পতঞ্জলির প্রশংসায় ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ লালুপ্রসাদ!

নয়াদিল্লি: পতঞ্জলি-র নতুন ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হতে চলেছেন লালু প্রসাদ যাদব? বুধবার সকালে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বাসভবন। যোগব্যায়ামের কিছু কেরামতি শেখার জন্য যোগগুরু রামদেবকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন লালুপ্রসাদ। সেইমতো, এদিন সকালে যোগগুরু হাজির হন লালুর বাসস্থানে। সেখানে সকলকে অবাক করে রামদেবের ভূয়সী প্রশংসা শুরু করে দেন লালুপ্রসাদ। শুধু তাই নয়। যা হওয়ার কথা ছিল নিছক একটি যোগব্যায়ামের শিবির, তা পাল্টে হয়ে গেল পতঞ্জলি বিপণনীর প্রচারস্থল! এদিন উপহার হিসেবে নিজস্ব পতঞ্জলি পণ্যের গোটা রেঞ্জ লালুপ্রসাদকে দেন রামদেব। এখানেই থেমে না থেকে, নিজের হাতে করে পচঞ্জলি ফেস ক্রিম লালুর কপালে ঘষে দেন। বলেন, এতে আপনার সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। এরসঙ্গেই লালুকে একটি এনার্জি বার খাওয়াতে খাওয়াতে রামদেব দাবি করেন, আমরা স্রেফ আয়ুর্বেদিক প্রোডাক্ট ব্যবহার করি। তাঁর অভিযোগ, বিদেশি সংস্থাগুলি সব রাসায়নিক ব্যবহার করে। রামদেবের ব্যবহারে ‘আপ্লুত’ লালুপ্রসাদও যোগগুরুর ভূয়সী প্রশংসা শুরু করেন। কার্যত পতঞ্জলির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার ঢঙে বলেন, সাধারণ সাবানে প্রচুর পরিমাণ সোডা থাকে। কিন্তু, রামদেবের সাবানে তা থাকে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, কঠোর পরিশ্রমের মাধ্যমে রামদেব যা সুনাম করেছেন, তাতে কিছু লোকের হিংসে হচ্ছে। এমনকী, রামদেবের পণ্যে যে হাড়ের গুড়ো মেশানো থাকে বলে যে অভিযোগ উঠেছে, তাকেও ভিত্তিহীন বলেই দাবি করেন লালুপ্রসাদ। এই সাফল্যের জন্য রামদেবের অনেক শত্রু হতে পারে বলে যোগগুরুকে আগাম সতর্কও করেন লালু। এদিকে, রামদেব-লালুর এই নতুন ‘সখ্যতা’ রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। বিশেষ করে, রামদেব যেখানে বিজেপি-ঘনিষ্ঠ বলেই পরিচিত। অন্যদিকে, রাজনৈতিকভাবে লালুপ্রসাদ একেবারে ভিন্ন মেরুতে অবস্থান করেন। গত বছরই এই রামদেবের বিষয়ে কটাক্ষও করতে ছাড়েননি লালুপ্রসাদ। বলেছিলেন, রামলীলা থেকে তো পালিয়ে বাঁচলেন রামদেব। পাশাপাশি, বিদেশ থেকে কালো টাকা ফেরত আনার বিষয়ে বিজেপির প্রতিশ্রুতি নিয়ে রামদেব কেন চুপ, নেই নিয়েও প্রশ্ন তোলেন লালু। কিন্তু, সে সব এখন অতীত। এখন ক্যামেরার সামনে রামদেবের হাতে হাসি মুখেই পতঞ্জলি ফেস-ক্রিম লাগাচ্ছেন ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ লালুপ্রসাদ!  

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget