এক্সপ্লোর

রূপান্তরকামীরাই তৃতীয় লিঙ্গ, সমকামী, উভকামীরা নন, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: শুধুমাত্র রূপান্তরকামীরাই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পাবেন বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তৃতীয় লিঙ্গের তালিকায় পড়বেন না সমকামী পুরুষ, মহিলা ও উভকামীরা, বলল বিচারপতি এ কে সিকরির নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ। ২০১৪ সালেই রূপান্তরকামী বা বৃহন্নলাদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ে। বিভিন্ন ক্ষেত্রে আবেদনপত্রে তাঁদের কথা মাথায় রেখে তৃতীয় লিঙ্গের পৃথক কলাম রাখতে হবে কেন্দ্রীয় সরকারকে, এও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সামাজিক ভাবে পশ্চাত্পদ সম্প্রদায়ের জন্য বরাদ্দ সংরক্ষণ থেকে রূপান্তরকামীদের সুযোগ দিতে হবে বলেও সরকারকে জানিয়ে দেয় তারা। তবে ২০১৪-র সেই রায়ে সংশোধন চেয়ে পিটিশন পেশ হয়েছে সুপ্রিম কোর্টে। কেন্দ্রের অভিমত, ওই রায়েই একটি অনুচ্ছেদে রূপান্তরকামীদের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসাবে উল্লেখ করা হয়েছে সমকামী, উভকামীদেরও। সে কারণেই সুপ্রিম কোর্টের ২০১৪-র দেওয়া রায় বাস্তবায়িত করা যায়নি। কারা তৃতীয় লিঙ্গের মধ্যে পড়েন, তা স্পষ্ট জানতে হবে। কিন্তু আজ বিচারপতি সিকরির বেঞ্চ জানিয়ে দেয়, বিভ্রান্তির কোনও অবকাশই নেই। কারণ আগের রায়েই স্পষ্ট বলে দেওয়া হয়েছে, পুরুষ-মহিলা সমকামী ও উভকামীরা তৃতীয় লিঙ্গের তালিকায় পড়েন না। এদিন রূপান্তরকামীদের হয়ে সওয়াল করে প্রথম সারির আইনজীবী আনন্দ গ্রোভার কেন্দ্রকে দোষারোপ করে বলেন, সংশোধন চাওয়ার অছিলায় গত ২ বছর ধরে রায় কার্যকর করতে গড়িমসি করেছে তারা। দেরি করিয়ে দিয়েছে। তখন অতিরিক্ত সলিসিটর জেনারেল মনিন্দর সিংহের উদ্দেশ্যে বেঞ্চ প্রশ্ন করে, তাহলে আমাদের নির্দেশ পালনে বিলম্বের জন্য সরকারকে জরিমানা করা যায় না? তবে শেষ পর্যন্ত কোনও জরিমানা না চাপিয়েই সরকারের আর্জিটি নাকচ করে দেয় সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget