এক্সপ্লোর

সাদা হাতি! মহারাষ্ট্রের শিল্পের কী লাভ, বুঝেই সিদ্ধান্ত বুলেট ট্রেন নিয়ে, বললেন উদ্ধব

মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পকে ‘সাদা হাতি’র সঙ্গে তুলনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজ্যের শিল্প উন্নয়ন ত্বরাণ্বিত হবে, এমন বুঝলে তবেই তিনি এই প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নেবেন। সামনা-য় দেওয়া সাক্ষাত্কারে দ্বিতীয় পর্বে উদ্ধব বলেছেন, কেন্দ্রীয় তহবিলের প্রাপ্য অর্থ পাচ্ছে না মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার। প্রাপ্য অর্থ পেলে কৃষকদের সাহায্য করার কাজে ব্যবহার করা যেত।

মুম্বই: মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পকে ‘সাদা হাতি’র সঙ্গে তুলনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজ্যের শিল্প উন্নয়ন ত্বরান্বিত হবে, এমন বুঝলে তবেই তিনি এই প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নেবেন। সামনা-য় দেওয়া সাক্ষাত্কারে দ্বিতীয় পর্বে উদ্ধব বলেছেন, কেন্দ্রীয় তহবিলের প্রাপ্য অর্থ পাচ্ছে না মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার। প্রাপ্য অর্থ পেলে কৃষকদের সাহায্য করার কাজে ব্যবহার করা যেত। শিবসেনার সভাপতি জানিয়েছেন, তাঁর সরকারের ঘোষিত কৃষি ঋণ মকুব প্রকল্প আগামী মাস থেকে চালু হবে। তিনি বলেছেন, একটি শিল্পকেও রাজ্যের বাইরে যেতে দেওয়া হবে না। কেন্দ্রের বুলেট ট্রেন প্রকল্প কৃষক ও আদিবাসীদের বিরোধিতার মুখে পড়েছে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়েই তাঁদের বিরোধিতা। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্রকল্পের বাস্তবসম্মত কিনা, সে বিষয়ে সর্বাত্মক আলোচনা প্রয়োজন। তিনি বলেছেন, ‘বুলেট ট্রেন প্রকল্পে কারা উপকৃত হবেন? এতে মহারাষ্ট্রের বাণিজ্য ও শিল্প কীভাবে লাভবান হবে? এর যে উপকারিতা রয়েছে,আমাকে বোঝাতে হবে, এরপর মানুষের কাছে যেতে হবে এবং কী করা যায়, সিদ্ধান্ত নিতে হবে’। উদ্ধব বলেছেন, ‘বুলেট ট্রেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প হতে পারে,কিন্তু ঘুম ভাঙলে বাস্তবের মুখোমুখি হতে হয়’। সামনা-র কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় রাউতকে দেওয়া সাক্ষাত্কারে উদ্ধব বলেছেন, ‘রাজ্যের আর্থিক পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন প্রকল্পের মধ্যে অগ্রাধিকার দিতে হবে। দেখতে হবে, কোনটা বেশি জরুরি। শুধুমাত্র বিনা সুদে বা স্বল্প সুদে ঋণ পাওয়া গেলেই সেই প্রকল্প অগ্রাধিকার পেতে পারে না। বিনা কারণে কৃষকদের জমি অধিগ্রহণ করে তারপর এই সব সাদা হাতির পরিচর্যা করা, এটা সঠিক নয়’। উল্লেখ্য, মোদি সরকার বুলেট ট্রেন প্রকল্প সম্পূর্ণ করার সময়সীমা ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি ২০২২-র ১৫ আগস্ট ধার্য করেছে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget