এক্সপ্লোর

চিঙ্কারা হত্যা: সলমনকে জেলে পাঠান, শীর্ষ আদালতে আর্জি রাজস্থানের

জয়পুর: হরিণ-হত্যার জন্য বলিউড অভিনেতা সলমন খানকে অবিলম্বে জেল হেফাজতে পাঠানোর সওয়াল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজস্থান সরকার। ১৯৯৮ সালে বিলুপ্তপ্রায় চিঙ্কারা হত্যা সংক্রান্ত দুটি পৃথক মামলায় গত জুলাই মাসে সলমনকে বেকসুর খালাস করেছিল রাজস্থান হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করে রাজস্থান সরকার। আদালতে তারা জানিয়েছে, ২০০৭ সালে দুটি মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছিলেন সলমন। একটি মামলায় এক বছর, অপর মামলায় পাঁচ বছর সাজা হয় অভিনেতার। কিন্তু, যোধপুর জেলে এক-সপ্তাহ কাটানোর পরই জামিন পান তিনি। আর গত মাসে অব্যাহতি। এখন সর্বোচ্চ আদালতে আবেদন করে সরকারের আবেদন, সলমনকে বাকি সাজার জন্য জেলে থাকতে হবে। আদালত ওঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিক। রাজস্থান সরকারের তরফে জানানো হয়েছে, সলমন খানকে বেকসুর খালাস করার সময় হাইকোর্ট তার রায়ে জানিয়েছে যে, হরিণ হত্যার জন্য অভিনেতার লাইসেন্সপ্রাপ্ত বন্দুকই যে ব্যবহার করা হয়েছিল, তার কোনও প্রমাণ মেলেনি। সরকারের দাবি, ওই শিকারের সময় সলমন ও তাঁর সহ শিল্পীরা যে গাড়ি ব্যবহার করেছিলেন, তার চালক হলেন এই মামলার অন্যতম প্রত্যক্ষদর্শী। কিন্তু, ওই ব্যক্তি দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। সরকারি কৌঁসুলির দাবি, এতে মামলাটি দুর্বল হয়ে পড়ে। কিন্তু, হাইকোর্টের রায়ের কয়েক দিন পরই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম ওই চালককে খুঁজে বের করে। সরকারি কৌঁসুলি জানান, সংবাদমাধ্যমের সামনে হরিশ দুলাভি নামের ওই চালক স্বীকার করেন, গুলি সলমনই চালিয়েছিলেন। তিনি এ-ও জানান, তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল, তাই তিনি আদালতে সাক্ষ্য দেননি। রাজস্থান সরকারের তরফে জানানো হয়েছে, ওই চালকের লিখিত বিবৃতি তাদের কাছে রয়েছে। তা গ্রহণ করার জন্য শীর্ষ আদালতকে অনুরোধও করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ওই বছরই বিলুপ্তপ্রায় কৃষ্ণসার হত্যার অভিযোগও ওঠে সলমনের বিরুদ্ধে। সেই মামলা পৃথকভাবে চলছে।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget