এক্সপ্লোর

বিজেপি, আরএসএসের জোরেই উঠে এসেছেন মমতা-নীতীশ, দাবি উমার

নয়াদিল্লি: বিজেপি, আরএসএসের সমর্থনেই দেশের রাজনৈতিক মানচিত্রে তারকা হয়ে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমারের মতো আঞ্চলিক রাজনৈতিক কুশীলবরা। এই সমর্থন ছাড়া খুব বেশিদিন তাঁদের জোর থাকবে না। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে এমনই অভিমত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। উমার গতকালের এই মতকে আজ সমর্থন করলেন বিহারের প্রথম সারির বিজেপি নেতা সুশীল কুমার মোদী। নীতীশ এনডিএ-তে থাকাকালে সুশীল ছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী। এদিন তিনি উমার সুরে বলেন, নীতীশ কুমারকে প্রথমে মন্ত্রী, পরে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি। এও বলেন, জনতা দল (ইউ), নীতীশ কুমার ১৭ বছর এনডিএ-তে ছিলেন। বিজেপি, আরএসএসের সমর্থনেই জাতীয় রাজনীতিতে তাঁদের উত্থান। গতকাল উমা মন্তব্য করেন, দেশ কংগ্রেস-মুক্ত হয়ে ওঠার পথেই এগচ্ছে। কটাক্ষ করে তিনি ‘একটি পরিবারের হাতে বন্দি হয়ে পড়া’ই কংগ্রেসের শক্তিক্ষয়ের কারণ বলে দাবি করেন। ২০০৪ সালেই সনিয়া গাঁধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন উমা। সাক্ষাত্কারে উমা বলেন, ব্যক্তিগত ভাবে সনিয়ার প্রতি তাঁর ‘শ্রদ্ধা, সম্মান’ আছে বটে, কিন্তু রাহুল গাঁধী তাঁর ভাবনার মধ্যেই নেই। পশ্চিমবঙ্গ, বিহারে বিজেপির প্রসার মমতা, নীতীশ ঠেকিয়ে দিয়েছেন, এ কথা বলা হলে উমা পাল্টা প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আজ যা, তা এমনিই হলেন? সঙ্ঘ কর্মীদের পরিশ্রমের জন্যই তিনি উঠে এসেছেন। নীতীশ কুমারও নিজের ক্ষমতায় উঠে আসেননি। নীতীশ, লালু তো আমাদের থেকে শক্তি নিয়েই বেড়ে উঠেছেন। মমতা সম্পর্কেও একই কথা প্রযোজ্য বলে জানান উমা। তাঁর মত, অটলবিহারী বাজপেয়ি জমানায় কেন্দ্রে এনডিএ-র মন্ত্রী হওয়ার সুবাদেই জাতীয় পরিচিতি পেয়েছেন মমতা। একইসঙ্গে উমার বক্তব্য, ওরা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবেন। মমতা, নীতীশ পরের বার জিতবেন না। আমার কথা মিলিয়ে নেবেন, আমরা আগামীবার বিহারে সরকার গড়ছি। আঞ্চলিক দলগুলি বিজেপির সামনে কোনও চ্যালেঞ্জ হতে পারবে না বলেও অভিমত জানান উমা।    

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget