এক্সপ্লোর

আলোয়ারে গণপিটুনি: মমতার মন্তব্যের নিন্দা, তাহলে উনি হিন্দুধর্ম ছাড়ুন! দাবি রাজস্থানের মন্ত্রীর

জয়পুর: বিজেপি দেশে ‘তালিবানি হিন্দুত্ব ও সাম্প্রদায়িকতার আবহাওয়া’ তৈরি করতে চাইছে বলে আলোয়ারে গোপাচারের অভিযোগে রাকবর খান নামে সংখ্যালঘু যুবককে গণপিটুনি দেওয়ার নিন্দা করে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য রাজস্থানের শ্রমমন্ত্রী যশবন্ত সিংহ যাদব বললেন, মমতার উচিত হিন্দুধর্ম পরিত্যাগ করা। মমতা ‘সব হিন্দু সংগঠন সন্ত্রাসবাদী’ বলে ‘নির্লজ্জ মন্তব্য’ করেছেন, এমন অভিযোগ করেন যশবন্ত। বলেন, তাহলে ওনার উচিত হিন্দু ধর্ম ছেড়ে দেওয়া। ওনার মানসিক অবস্থা ভাল নেই। ওনার জ্ঞানগম্যি নেই, দেশকে ভালবাসেন না। গরু তাদের কাছে মায়ের সমান, তাই হিন্দুরা গোপাচার, গোহত্যা কখনই সহ্য করবে না, নিজের আগের এই মন্তব্যে অনড় থাকেন যশবন্ত। আলোয়ারের সাম্প্রতিক গণপিটুনিতে রাকবর খানকে মেরে ফেলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আইন হাতে তুলে নেওয়া, কাউকে মারধর বা হত্যা করা নিন্দনীয় বটেই, কিন্তু গরুর সঙ্গে জুড়ে রয়েছে হিন্দুদের ধর্মীয় অনুভূতি। রাকবর যে মিও গোষ্ঠীর প্রতিনিধি, তাদের প্রতি তাঁর বার্তা, মিও ভাইদের গরুর চোরাকারবার ও হত্যা বন্ধ করতে বলছি দেশের ঐক্য, সংহতি ও সম্প্রীতির স্বার্থে। গত ২০ জুলাই রাতে রাকবরকে পেটায় একদল লোক। তাঁকে রামগড়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে ঘোষণা করেন। তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বিচারবিভাগীয় হেফাজতে আছে। মারধরে জখম রাকবরকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে অহেতুক দেরির অভিযোগ ওঠায় এক এএসআই ও তিন কনস্টেবলকে কর্তব্যে গাফিলতির জন্য পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget