এক্সপ্লোর

তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানার সমালোচনা, অমিত শাহদের বিরুদ্ধে অভিযান নয় কেন, প্রশ্ন মমতার

কলকাতা: তামিলনাড়ুর মুখ্য সচিব পি রাম মোহন রাওয়ের বাসভবনে আয়কর হানার সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করতেই পদক্ষেপ। তিনি বলেছেন, এমন ঘটনায় শীর্ষ আমলাদের গুরুত্বের অবনমন হয়। মমতা বলেছেন, ‘এ ধরনের প্রতিহিংসাপরায়ণ, অনৈতিক এবং পদ্ধতিগতভাবে ভুল ব্যবস্থা গ্রহণ কেন? যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করতেই এই পদক্ষেপ? কেন অমিত শাহ ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযান করা হচ্ছে না..’। মমতা বলেছেন, দুর্নীতির কড়া নিন্দা করা দরকার। কিন্তু তামিলনাড়ুর মুখ্যসচিবের বাসভবনে কেন্দ্রীয় সংস্থাগুলির হানা শীর্ষ আমলাদের গুরুত্বের অবমাননারই সামিল। তিনি বলেছেন, এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রয়োজন ছিল। এজন্য রাজ্য সরকারকে জানিয়ে তাঁকে পদ থেকে সরিয়েই এ ধরনের হানা চালানো দরকার ছিল। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রীর গলায় রীতিমতো হুঁশিয়ারি। বলেন, রাজ্য সরকারকে না জানিয়ে কেন রেইড করা হল? এ রাজ্যে চেষ্টা করলে, রাজ্য সরকারের অফিসারদের গায়ে হাত পড়লে আপনারা কেউ রেহাই পাবেন না।

মমতা এই প্রসঙ্গে  বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের মুখ্যসচিবের বিরুদ্ধে হানা ও তাঁকে নিগ্রহ করা হয়েছিল। উল্লেখ্য, এদিন মুখ্যসচিব পি রামমোহন রাওয়ের বাড়িতে আয়কর অফিসাররা তল্লাশি অভিযান করেন। তল্লাশি চলে তামিলনাড়ুর মুখ্যসচিবের ছেলে ও আত্মীয়দের বাড়িতেও। মুখ্যসচিবের সরকারি বাসভবনেও তল্লাশি হয়েছে বলে মনে করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এদিন দলের জাতীয় সম্পাদক তথা পশ্চিবঙ্গের ভারপ্রাপ্ত সিদ্ধার্থনাথ সিংহ জানান,  দেখে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 'ভীষণই উদ্বিগ্ন'। তিনি বলেন, মমতার উচিত আইনের পথে বাধা না হয়ে আগে সারদা, নারদা ও রোজ ভ্যালি নিয়ে জবাব দেওয়ার।

তামিলনাড়ুর মুখ্যসচিব রামমোহন রাওয়ের বাড়িতে আয়কর হানা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget