এক্সপ্লোর

কেরলে মুরগি চুরির সন্দেহে প্রহৃত এ রাজ্যের শ্রমিকের মৃত্যু, গ্রেফতার ২

কোল্লাম:   মাথার ভেতরে ও ঘাড়ে আঘাতের কারণে মুরগি চুরির সন্দেহে কেরলে প্রহৃত পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিকের মৃত্যু হল। পুলিশ জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে কোল্লামে দুই ব্যক্তি ওই শ্রমিককে মুরগি চোর সন্দেহে মারধর করে বলে অভিযোগ। ওই শ্রমিকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে পুলিশ খুনের মামলা রুজু করেছে এবং ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। গত ২৪ জুনের ঘটনার পর ওই দুজনের বিরুদ্ধে নিগ্রহের মামলা করা হয়েছিল এবং তাদের ছেড়েও দেওয়া হয়েছিল। ৩৪ মানিক রায় নামে নিহত শ্রমিক কয়েকদিন আগে যন্ত্রনার কথা বলায় চিকিত্সকরা সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছিলেন। গত রবিবার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, গত তিন বছর ধরে এক রাজমিস্ত্রীর অধীনে যোগাড়ের কাজ করতেন মানিক রায়। গত ২৪ জুন মুরগী কিনে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় দুই ব্যক্তি তাঁর কাছে জানতে চায়, তিনি মুরগী চুরি করে নিয়ে যাচ্ছেন কিনা। ওই এলাকায় বিগত কিছুদিন ধরে এ ধরনের ঘটনা ঘটছে। তাই সন্দেহ বশত ওই দুই ব্যক্তি মানিক রায়কে জেরা শুরু করে। এই নিয়ে দুই পক্ষের বচসা, পরে ধাক্কাধাক্কি শুরু হয়। মানিক রায়ের নাকে আঘাত লাগে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রথমে নিছক নিগ্রহের মামলা দায়ের করা হয়েছিল।পরে অভিযুক্ত দুজনকে ছেড়েও দেওয়া হয়। মানিক রায়কে ওই দিন হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর কাজও শুরু করেন তিনি। কিন্তু গত ১৪ জুলাই যন্ত্রণা হওয়ায় কথা জানানোয় তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে সিটি স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়। পরের দিন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিরুবনন্তপুরম হাসপাতালে মানিক রায়ের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তকারী চিকিত্সকরা জানিয়েছেন, ঘাড়ের পিছনের দিকে ও মাথায় আঘাতের কারণে মানিক রায়ের মৃত্যু হয়েছে।

সেরা শিরোনাম

Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'

ভিডিও

Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা'। বললেন অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Shankar Ghosh: 'সরকারি সম্পত্তি ধ্বংস করার অধিকার কারও নেই'। বললন শঙ্কর ঘোষ | ABP Ananda LIVE
TMC Inner Clash: আলোচনায় অংশ নেবে কে? 'ঋতব্রত' বনাম 'কালীঘাট' তৃণমূল | ABP Ananda Live
Suvendu Adhikari: 'যা করার করব, ধরে রাখুন, এটাই ওর শেষ বক্তব্য', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর |ABP Ananda
Knee Health : বয়স হলে হাঁটু-বদল নয় ! সময় থাকতে হাঁটু বাঁচান, মোক্ষম উপায় বলছেন চিকিৎসক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget