এক্সপ্লোর

বাড়ির বাইরে মরা গরু, ঝাড়খণ্ডে এক ব্যক্তিকে বেধড়ক মেরে, জ্বালিয়ে দেওয়া হল তাঁর বাড়ি

রাঁচি:  ঝাড়খণ্ডের দেওড়ি থানার অন্তর্গত গিরিডি জেলার গ্রামে এক ব্যক্তির বাড়ির বাইরে থেকে মরা গরু উদ্ধার হয়। সেই দেখে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে বেধড়ক মারতে শুরু করে। তারপর তাঁর বাড়িও আংশিক জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। পুলিশ সূত্রে খবর, দেওড়ি থানার বেরিয়া হাতিয়াতান্ড গ্রামে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ব্যক্তির নাম উসমান আনসারি। রাঁচির থেকে ২০০ কিমি দূরে অবস্থিত এই গ্রামটি। সেখানেই উসমানের বাড়ির বাইরে থেকে মঙ্গলবার দুপুরে একটি মরা গরু উদ্ধার করে একদল জনতা। তারপর তারা নিজেরাই আইন হাতে তুলে নিয়ে উসমানকে বেধড়ক মারতে শুরু করে। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে আনসারিকে মেরে, তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এমনকি পুলিশ এসে যখন আনসারিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনও বাধা দেয় উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপর শূন্যে গুলি চালায় পুলিশ, জানিয়েছেন ঝাড়খণ্ড পুলিশের এডিজি অপারেশন আর.কে.মৌলিক। গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিকে উত্তেজিত জনতার থেকে ছোঁড়া পাথরের ঘায়ে ৫০ জন পুলিশকর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত ধানবাদের একটি হাসপাতালে উসমান এবং গুলিতে আহত ব্যক্তির চিকিত্সা চলছে। দুজনের অবস্থাই স্থিতিশীল। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আপাতত ২০০ পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget