এক্সপ্লোর

মোদীকে হত্যার ছক মাওবাদীদের: তদন্ত হোক, সংকীর্ণ রাজনীতি নয়, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: পুনে পুলিশ এক দলিত অধিকারকর্মী সহ ৫ জনকে গ্রেফতার করে মাওবাদীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক ফাঁস করার যে চাঞ্চল্যকর দাবি করেছে, সে ব্যাপারে তদন্ত চাইল কংগ্রেস। এ নিয়ে ক্ষুদ্র রাজনীতি করা অনুচিত বলে অভিমত তাদের। কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, দেশের প্রধানমন্ত্রীর জীবনহানির বিপদকে সংকীর্ণ রাজনীতির বিষয় করে তোলা ঠিক নয়। আমরা দুজন প্রধানমন্ত্রীকে হারিয়েছি। ছত্তিশগড়ে হিংসায় আমাদের গোটা নেতৃত্ব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সন্ত্রাসবাদ, নকশালপন্থার বিরুদ্ধে লড়ার মূল্য কী, আমরা জানি।  ছত্তিশগড়ে আমাদের পুরো নেতৃত্ব যখন নিহত হয়, বিজেপি ক্ষমতায় ছিল। আমরা কিন্তু এ নিয়ে রাজনীতি করিনি। পুনে পুলিশ গত বৃহস্পতিবার আদালতে জানায়, নিষিদ্ধ মাওবাদীদের সঙ্গে 'যোগসাজশ' থাকায় আগের দিন গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে একজনের দিল্লির বাসভবন থেকে একটি চিঠি পাওয়া গিয়েছে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজীব গাঁধীর মতো একই কায়দায় 'খতমের' প্ল্যানের উল্লেখ রয়েছে। এব্যাপারে খেরা বলেন, প্রধানমন্ত্রীর বিপদ হতে পারে, এমন যে খবরই তথ্যই সামনে আসুক, তা নিয়ে সন্দেহ, সংশয় থাকলেও, এমনকী তা গুজব মনে হলেও গুরুত্ব দেওয়া উচিত তাতে। অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, তদন্ত করা প্রয়োজন। ভিমা-কোরেগাঁওয়ের হিংসা নিয়েও রাজনীতি করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে তার নিন্দা করে খেরা বলেন, খোদ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে মহারাষ্ট্রে নিজেদের সরকারকেই চ্যালেঞ্জ করায়, ভিমা-কোরেগাঁওয়ের হিংসার সঙ্গে এলগার পরিষদের সম্পর্ক নেই বলে পুলিশও জানিয়ে দেওয়ায় এ ব্যাপারে বিজেপি সরকারের আসল চেহারা বেরিয়ে পড়েছে। আঠওয়ালে ওই হিংসার ব্যাপারে দলিত অধিকার রক্ষা কর্মীদের গ্রেফতারিকে অন্যায় বলে নিন্দাও করেছেন। ইউপিএ-২ এর শাসনে সরকার বহু ক্ষেত্রে তীব্র বিরোধিতার মুখে পড়লেও কখনও বিরোধী কন্ঠস্বরকে দেশবিরোধী তকমা দেয়নি বলে দাবি করেন খেরা, সরকারের বিরুদ্ধ মতকে তথ্য পরিসংখ্যান দিয়ে মোকাবিলা করা উচিত বলে অভিমত জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget