এক্সপ্লোর

মথুরা-হিংসা: সিবিআই-আর্জি খারিজ সু্প্রিম কোর্টে, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ অখিলেশ সরকারের

নয়াদিল্লি ও লখনউ: মথুরার হিংসার ঘটনায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এদিকে, বিরোধী দলগুলির চাপের মুখে নতিস্বীকার করে ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল উত্তরপ্রদেশ সরকার। উল্লেখ্য, গত ২ জুন সরকারি জমি জবরদখলকারীদের কাছ থেকে পুলিশ উদ্ধার করতে গেলে অগ্নিগর্ভ হয়ে ওঠে মথুরা। পুলিশ ও জবরদখলকারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনায় মথুরার এসপি মুকুল দ্বিবেদি ও এসওএইচ সন্তোষ কুমার যাদব সহ ২৯ জনের মৃত্যু হয়। জবর দখলকারীরা আজাদ ভারত বিধিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী নামে সংগঠনের সদস্য। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে তাদের দখল থেকে মথুরার জওহরবাগের জমি উদ্ধার করতে গিয়েছিল পুলিশ। এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিরোধীরা বিচারবিভাগীয় তদন্তের দাবি জানায়। মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী সিবিআই তদন্তের দাবি জানান। বিরোধীদের চাপের মুখে এলাহাবাদ হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি ইমতিয়াজ মুর্তাজা ঘটনার তদন্ত করবেন। দুমাসের মধ্যে বিচারবিভাগীয় কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিকে, মথুরার ঘটনার সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন দিল্লি বিজেপির মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়। তাঁর আইনজীবী এদিন শুনানিতে আদালতকে বলেন, মথুরায় বড়সড় হিংসার ঘটনা ঘটেছে।বহু তথ্য নষ্ট করে ফেলা হয়েছে। আইনজীবী বলেন, কেন্দ্র সিবিআই তদন্তের জন্য প্রস্তুত। কিন্তু রাজ্য সরকার এবিষয়ে রাজি নয়। তিনি আরও অভিযোগ করেন, রাজ্য পুলিশ ঘটনার যথাযথ তদন্ত করছে না। যদিও উপাধ্যায়ের আইনজীবীর যুক্তি মানতে চায়নি বিচারপতি পিসি ঘোষ এবং বিচারপতি অমিতাভ রায়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ। সর্বোচ্চ আদালত বলে, রাজ্য পুলিশের তদন্তের ক্ষেত্রে ত্রুটি রয়েছে, এমন কোনও প্রমাণ পিটিশনে নেই। কোনও তথ্যপ্রমাণ না থাকলে এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতে পারে না। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের আর্জি খারিজ করে পিটিশনারকে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে।  

সেরা শিরোনাম

England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget