এক্সপ্লোর

ম্যাক্স হাসপাতালকাণ্ড: মারা গেল শিশু, দেহ নিতে অস্বীকার বাবার

নয়াদিল্লি: মারাই গেল ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে মৃত বলে ঘোষণা করা জীবিত প্রিম্যাচিওর শিশু। গত এক সপ্তাহ ধরে পিতমপুরার একটি নার্সিং হোমে লড়াই চালানোর পর এদিন মারা যায় সদ্যোজাত শিশুটি।

গত ৩০ নভেম্বর, শালিমার বাগে যমজ সন্তানের জন্ম দেন জনৈক আশীস কুমারের স্ত্রী। হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, মহিলা দুটি সন্তানই মৃত প্রসব করেছেন। পলিথিন ব্যাগে করে যমজ শিশুকে তুলে দেওয়া হয় বাবা-মার হাতে।

কিন্তু, সমাধিস্থ করতে যাওয়ার পথে আচমকা নড়াচড়া করে ওঠে একটি শিশু। তড়িঘড়ি তাকে পিতমপুরার নার্সিং হোমে ভর্তি করানো হয়। নার্সিং হোমের তরফে এদিন জানানো হয়, জন্ম থেকেই অত্যন্ত দুর্বল ছিল সময়ের আগে জন্মানো ওই শিশু। ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

কিছুক্ষণের মধ্যে বিতর্কের কেন্দ্রে থাকা ম্যাক্স হাসপাতালের তরফেও একটি বিবৃতি প্রকাশ করে শোকপ্রকাশ করা হয়। তারা জানায়, শিশুর বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের প্রতি সমবেদনা। তারা যোগ করে, এটা মানতেই হবে যে, সময়ের ২৩-সপ্তাহ আগে জন্মানো শিশুকে বাঁচানো অত্যন্ত মুশকিল। আশা করি, ওনারা এই দুঃখ ভুলতে পারবেন।

এদিকে, মৃত সন্তানের দেহ নিতে অস্বীকার করে শিশুর বাবা। আশীস জানিয়ে দেন, ম্যাক্স হাসপাতালের চিকিৎসকের গাফিলতির জন্যই তাঁদের শিশু মারা গিয়েছে। ফলে, যতক্ষণ না দুই চিকিৎসককে গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ তিনি শিশুর দেহ নেবেন না। আশীসের স্ত্রী তথা মৃত শিশুর মা এখনও ম্যাক্সে ভর্তি। আশীস জানিয়েছেন, স্ত্রীকেও তিনি ছাড়িয়ে নিয়ে যাবেন না।

এদিকে, এই ঘটনার পরই দুই অভিযুক্ত চিকিৎসককে বরখাস্ত করেছে ম্যাক্স। হাসপাতালের গাফিলতি খতিয়ে দেখেতে একটি প্যানেল গঠন করেছে দিল্লি সরকার। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, গাফিলতি প্রমাণিত হলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget