এক্সপ্লোর

দল মজবুত করতে ভাইকে করলেন সহ সভাপতি, ন্যাশনাল কো-অর্ডিনেটর পদে ২৪ বছরের ভাইপোকে বসালেন মায়াবতী

উত্তরপ্রদেশে পিসির হাত ধরে ভাইপোর উত্থান। বিএসপি-র ন্যাশনাল কো-অর্ডিনেটর হলেন ২৪ বছরের আকাশ।

লখনউ: সংগঠন মজবুত করতে এবার পরিবারিক সদস্যদের ওপরই ভরসা রাখলেন বহুজন সমাজবাদী পার্টির শীর্ষ নেত্রী মায়াবতী। দলের সহ সভাপতি পদে এই দলিত নেত্রী এবার নিয়ে এলেন নিজের ছোট ভাই আনন্দ কুমারকে এবং একই সঙ্গে জাতীয় কো-অর্ডিনেটর পদে নিয়ে এলেন ভাইপো আকাশ আনন্দকে।

সামনেই উত্তরপ্রদেশের ১১টি বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত চলেছে। সেখানে জোটসঙ্গী সমাজবাদী পার্টির হাত ছেড়ে একাই লড়বে বিএসপি। সংশ্লিষ্টমহলের মতে, এমন অবস্থায় পরিবারেরই দুই নির্ভরযোগ্য সদস্যকে দলের মাথায় বসিয়ে সংগঠন আরও মজবুত করলেন মায়াবতী। ২০১৯ লোকসভা নির্বাচনে মায়াবতীর দল সমাজবাদী পার্টির হাত ধরেই লড়েছিল। তবে এতে বিজেপি-কে রোখা যায়নি। জোট লড়াই করলেও ইউপিতে ‘অসফল’-ই থেকেছে অখিলেশ ও মায়াবতীর ফর্মুলা। তার পরই একলা চলার কথা জানিয়ে দেন বিএসপি নেত্রী। সেই মতো এবার দলও সাজিয়ে নিচ্ছেন মায়াবতী।

ভাই আনন্দ কুমার ও ভাইপো আকাশ আনন্দকে যেমন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসেছেন, তেমনই লোকসভায় দলের নেতা ও মুখ্য সচেতকও নির্বাচন করে দিয়েছেন বিএসপি নেত্রী। আমরোহা লোকসভা কেন্দ্র থেকে জয়ী সাংসদ দানিশ আলিকে লোকসভার নেতা বেছেছেন মায়াবতী। একই সঙ্গে লোকসভায় বিএসপি-র মুখ্য সচেতক হিসেবে নাগিনা লোকসভা থেকে জয়ী সাংসদ গিরিশ চন্দ্রকে দায়িত্ব দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২৪ বছরের আকাশ আনন্দ ২০১৭ সাল থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।  লন্ডন থেকে এমবিএ করে আসার পর পিসির নানান রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গী হয়েছেন। ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনেও বিএসপি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ের মতো বিষয় দেখেছেন এই তরুণ তুর্কি। তাঁর হাত ধরেই ট্যুইটারের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খোলেন মায়াবতী। পরে মায়াবতীর অবর্তমানে অনেক মিটিং, মিছিলেও আকাশকে মুখ করে এগিয়ে দিয়েছে বিএসপি। এবার তাঁকেই আরও বড় দায়িত্বে এনে মায়াবতী বুঝিয়ে দিলেন, উত্তরসূরী তৈরির কাজেও হাত দিয়ে ফেলেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget