এক্সপ্লোর

দিল্লি পুর নির্বাচনে বড় জয় পাচ্ছে বিজেপি, ইঙ্গিত এবিপি আনন্দ সি-ভোটার এগজিট পোলে

নয়াদিল্লি: এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষায় আগেই ইঙ্গিত মিলেছিল। এবার এগজিট পোলে সেই সম্ভাবনা জোরাল হল। এগজিট পোল অনুযায়ী, দিল্লি পুর নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিজেপি। তিনটি পুরসভাই বিজেপি-র দখলে আসতে চলেছে। অনেক পিছিয়ে আম আদমি পার্টি ও কংগ্রেস। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে যেভাবে বিজেপি-ঝড় দেখা গিয়েছিল, এবারও তার পুনরাবৃত্তি হতে পারে। এগজিট পোল অনুযায়ী, তিন পুরসভায় মোট ২৭২টি আসনের মধ্যে ২১৮টিতেই জয় পেতে চলেছে বিজেপি। আম আদমি পার্টির জেতার সম্ভাবনা মাত্র ২৪টি আসনে। কংগ্রেস পেতে পারে ২২টি আসনে। বহুজন সমাজ পার্টি মাত্র আটটি আসন পেতে পারে। তিন পুরসভার কোনওটিতেই কংগ্রেস বা আম আদমি পার্টি দুই অঙ্কের আসন পাচ্ছে না। দক্ষিণ দিল্লি পুরসভায় ১০৪টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৮০টি আসন। আম আদমি পার্টি ও কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৯টি করে আসন। অন্যান্যরা পেতে পারে তিনটি আসন। উত্তর দিল্লি পুরসভায় ১০৪টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৮৮টি আসন। আম আদমি পার্টি পেতে পারে ৬টি এবং কংগ্রেস ৭টি আসন। অন্যান্যরা পেতে পারে তিনটি আসন। পূর্ব দিল্লি পুরসভায় ৬৪টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৪৭টি আসন। আম আদমি পার্টি ৯টি এবং কংগ্রেস ৬টি আসন পেতে পারে। অন্যান্যরা পেতে পারে ২টি আসন। আজ দিল্লিতে তিনটি পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। বিকেল চারটেয় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ৪৫ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ যাতে নির্বিঘ্নে সমাপ্ত হয়, তার জন্য ৫৬ হাজারেরও বেশি পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ২০ হাজার হোমগার্ডকেও রাখা হয়েছিল। বুধবার এই নির্বাচনের ফল প্রকাশিত হবে। এরই মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ফের ইভিএম জালিয়াতির অভিযোগে সরব। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, বহু মানুষ বৈধ ভোটার স্লিপ নিয়ে গিয়েও ভোট দিতে পারেননি। সকন্যা ভোট দেওয়ার পর মানুষকে ভোট দিতে আসার আহ্বান জানান কেজরীবাল। তবে তাঁর আহ্বানেও সাড়া মেলেনি।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget