এক্সপ্লোর

দিল্লি পুরভোটে বিজেপির সাফল্য ‘মোদী-ঝড়ে নয়, এসেছে ইভিএম-ঝড়ে’, দাবি আপের

নয়াদিল্লি: দিল্লি পুরসভার নির্বাচনের ফলাফলেও গেরুয়া ঝড়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির তিনটি পুরবোর্ড ফের গড়তে চলেছে বিজেপি। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপির বিপুল জয়ের ধারা অব্যাহত থাকল। অন্যদিকে, ২০১৫-র বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের দু বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়ল আম আদমি পার্টি (আপ)। কিছুদিন আগেই রাজৌরি গার্ডেন বিধানসভা আসনের উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল আপের। এবার পুর নির্বাচনে ধরাশায়ী হওয়ার পরও হার মানতে প্রস্তুত নয় আপ। তারা এই ফলাফলের জন্য দুষল ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-কে। দিল্লি সরকারের শ্রমমন্ত্রী তথা আপের অন্যতম শীর্ষ নেতা গোপাল রাই বলেছেন, দিল্লির এই ফলাফল ‘মোদী-ঢেউ নয়, ইভিএম-ঢেউ’। ভোট গণনার প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসার পরই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া সহ আপের প্রথমসারির নেতারা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বাড়িতে বৈঠকে বসেন। তাঁর দাবি, দিল্লির এই ফলাফল ও ভোটে বিজেপির যে সাফল্য এসেছে তা ইভিএম-ঢেউয়ের মাধ্যমেই সম্ভব। তাঁর অভিযোগ, ইভিএমের মাধ্যমে বিজেপি দেশে একনায়কতন্ত্র আনতে চাইছে। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের ঢেউ বিজেপি দিল্লিতেও পুনরাবৃত্তি করেছে। গোপাল রাই আরও বলেছেন, আপ ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখবে। কিন্তু দেশকে কীভাবে বাঁচানো যায় সে বিষয়েও বিবেচনা করতে হবে। আম আদমি পার্টির শীর্ষ নেতা আশুতোষেরও দাবি, ইভিএমে কারচুপি করেই বিজেপি এই জয় পেয়েছে। সংবাদমাধ্যমে প্রশ্নবাণের উত্তর দিতে দিয়ে সাংবাদিকদেরই পাল্টা প্রশ্ন করেন যে, গত ১০ বছরে বিজেপি এমন কী কাজ করেছে যাতে মানুষ ওই দলকে এত ভোট দিয়েছে।  তিনি জানিয়েছেন, কেজরীবাল মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন না। উল্লেখ্য, ভোটের আগেই থেকেই ইভিএমে কারচুপির অভিযোগ তুলে ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি জানিয়েছিল আপ।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget