এক্সপ্লোর

সাধ্বী প্রজ্ঞা ও কর্নেল পুরোহিতের ওপর থেকে মকোকা তুলে নিল এনআইএ

নয়াদিল্লি: মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে উল্লেখযোগ্য মোড়। সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর, কর্নেল শ্রীকান্ত পুরোহিত সহ সব অভিযুক্তের ওপর থেকে কড়া মকোকা তুলে নিল এনআইএ। সাধ্বী প্রজ্ঞা সহ চারজন সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। তবে কর্নেল পুরোহিতের ওপর এখনও সন্ত্রাসবাদ বিরোধী আইন ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারায় অভিযোগ রয়েছে। প্রজ্ঞা ও পুরোহিত ছাড়া যে অভিযুক্তরা মকোকা থেকে ছাড় পেয়েছেন, তাঁরা হলেন লোকেশ শর্মা, শ্যাম ভাবারলাল সাহু, শিবনারায়ণ কালসাংরা ও প্রবীণ তাক্কালকি। গুরুতর অসুস্থ সাধ্বী প্রজ্ঞার ওপর থেকে এনআইএ অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় তাঁর জেলমুক্তির পথ অবশেষে পরিষ্কার হল বলে মনে করা হচ্ছে। গত মাসেই এনআইএ জানিয়ে দেয়, সাধ্বীর বিরুদ্ধে মালেগাঁও কাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট কোনও তথ্যপ্রমাণ পায়নি তারা। উল্টে তাদের অভিযোগ, মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াডই নাকি কর্নেল পুরোহিতকে ফাঁসিয়ে দিতে বিস্ফোরক রেখে দিয়েছিল। ২০০৮-এর ২৯ সেপ্টেম্বর নাসিকের মালেগাঁও এলাকায় বিস্ফোরণে ৭জনের মৃত্যু হয়। এই ঘটনায় সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিত সহ ১৪জনকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকেই জন্ম হয় ‘গেরুয়া সন্ত্রাস’ শব্দবন্ধের। তাঁদের বিরুদ্ধে কড়া মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট প্রয়োগ করা হয়। কিন্তু এনআইএ এবার সেই আইন তাঁদের ওপর থেকে প্রত্যাহার করে নেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এতগুলি মানুষকে এতদিন ধরে জেলবন্দি করে রেখে আদালতের কী উদ্দেশ্য সাধিত হল। আরও পড়ুন প্রমাণের অভাব, মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞার মুক্তির সম্ভাবনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?
Madan Mitra | কীসের বিনিময়ে পুর-নিয়োগে সুপারিশ? তদন্তকারীদের স্ক্যানারে সুজিতের পর মদন
Weather Update Today | দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ডেডলাইন, উত্তরবঙ্গে উলটপুরাণ! দেখে নিন আবহাওয়ার আপডেট
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget