এক্সপ্লোর

২৯ বছর পর ফের এক শিল্পীর ছোঁয়ায় মোমের মূর্তিতে এক হয়ে গেলেন জয়ললিতা-রামচন্দ্রন

কোয়েমবত্তুর:  ২৯ বছর পর এক মাইক্রো শিল্পীর ছোঁয়ায় মোমের মূর্তিতে ফের এক হয়ে গেলেন তামিলনাড়ুর দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজিআর এবং জে জয়ললিতা। মারুথুর গোপালন রামচন্দ্রন শুধু তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীই ছিলেন না, জয়রাম জয়ললিতার মেন্টরও ছিলেন। দুজনের একসঙ্গে পথ চলা শুরু রুপোলি পর্দার সৌজন্যে। পর্দাকে একাধিক হিট ছবি উপহার দিয়ে, রামচন্দ্রনের হাত ধরে রাজনীতিতে প্রবেশ জয়ললিতার। তারপর বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দুজনের এগিয়ে চলা। তবে ২৯ বছর আগে এমনই এক ডিসেম্বর মাসে ছেদ পড়ে দুজনের সেই পথচলায়। মারা যান এমজিআর। গত সপ্তাহে এই জগত্ থেকে চিরবিদায় নেন জয়ললিতা। আর তাঁর মৃত্যুর পর দুই কিংবদন্তীকে শ্রদ্ধা জানাতে এক মাইক্রো শিল্পী তাঁর শিল্পের মাধ্যমে ফের এক করে দিলেন এই দুই ব্যক্তিত্বকে। সুমেশ, নামের সেই মাইক্রো শিল্পী, ১০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি মূর্তি বানিয়েছেন। মূর্তিটি সম্পূর্ণ মোমের তৈরি। মূর্তির অর্ধেক মুখ রামচন্দ্রনের, অর্ধেক জয়ললিতার। সুমেশ পেশায় একজন কারিগর। জয়ললিতার মৃত্যুর পর তিনি এই স্ট্যাচু বানানো শুরু করেন। সুমেশ হনি কম্ব জাতীয় একধরনের পদার্থ দিয়ে এই মূর্তিটি তৈরি করেছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের পদার্থে যে রঙ ব্যবহার করা হয়, তা যে কেউ চাইলে পরে মুছে অন্য রঙও ব্যবহার করতে পারবেন। সামান্য হালকা গরম জলে ভিজিয়ে রাখলেই রঙ মিলিয়ে যাবে। তিনি তামিলনাড়ুর দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই এই মূর্তিটি তৈরি করেছেন বলে জানিয়েছেন।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget