এক্সপ্লোর

ইরাকে অপহৃত ৩৯ ভারতীয়: সুষমার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনছে কংগ্রেস

নয়াদিল্লি: তিন বছর আগে ইরাকে অপহৃত ৩৯ ভারতীয় শ্রমিকের ইস্যু নিয়ে এবার সুষমা স্বরাজের বিরুদ্ধে খড়্গহস্ত কংগ্রেস।

সোমবার রাতেই পাঁচদিনের ভারত সফরে আসছেন ইরাকের বিদেশমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি। তার আগে অপহৃত ভারতীয়দের বিষয়টিকে হাতিয়ার করতে চাইছে বিরোধীরা।

কেন্দ্রীয় সূত্রের খবর, এই মর্মে অপহৃতদের পরিবার  ও সামগ্রিকভাবে দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য লোকসভায় বিদেশমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনতে চলেছে কংগ্রেস।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইরাকের মোসুল থেকে মূলত পঞ্জাবের বাসিন্দা ৪০ ভারতীয় শ্রমিককে অপহরণ করে আইএস জঙ্গিরা। সেই সময় মোসুল আইএস-এর গড় ছিল।

তাদের মধ্যে একজন গুরদাসপুরের বাসিন্দা হরজিৎ মাসিহ জঙ্গি-খপ্পর থেকে কোনওমতে পালিয়ে বাঁচেন। পরে, তিনি দাবি করেন, বাকি ৩৯ জনকে গণহত্যা করেছে জঙ্গিরা।

যদিও, কেন্দ্র সেই দাবি খারিজ করে দেয়। সুষমা আশা প্রকাশ করেন, সকলেই জীবিত রয়েছে। তিনি জানান, বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ যে তথ্য জোগাড় করেছেন, সেই অনুযায়ী, অপহৃত ভারতীয়দের বাদুশ জেলে রাখা হয়েছে।

কিন্তু, কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, ওই জেলটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তার কোনও চিহ্নও নেই। ভারত সফরের আগে ইরাকের বিদেশমন্ত্রীও জানিয়ে দেন, অপহৃত ভারতীয়দের নিয়ে তাঁর কাছে কোনও খবর নেই।

এরপরই, সুষমার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনার সিদ্ধান্ত নেয় কংগ্রেস।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget