এক্সপ্লোর

স্বাস্থ্যজনিত কারণে রাজ্যসভা থেকে ইস্তফা মিঠুন চক্রবর্তীর

নয়াদিল্লি: রাজ্যসভার সাংসদ পদ থেকে আচমকা ইস্তফা দিলেন মিঠুন চক্রবর্তী।

সূত্রের খবর, ইস্তফাপত্রে অসুস্থতার কারণ দেখিয়েছেন এই অভিনেতা। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। মেয়াদ শেষের ৩ বছর আগেই পদত্যাগ করলেন তিনি।

২০১৪ সালের এপ্রিল মাসে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। তৃণমূল সূত্রে খবর, আগেই ইস্তফার ইচ্ছাপ্রকাশ করে দলকে চিঠি দিয়েছিলেন অভিনেতা।

প্রসঙ্গত, সারদাকাণ্ডে নাম ডড়িয়ে যাওয়ার ফলে, গত বছর বেশ অস্বস্তিতে পড়েছিলেন এই অভিনেতা। এদিন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন মিঠুন।

সেখানে তিনি লেখেন, স্বাস্থ্যজনিত কারণে তিনি নিজের দায়িত্ব সম্পন্ন করতে পারেননি। তাই তিনি পদত্যাগ করছেন। এখানে বলে রাখা প্রয়োজন, মাত্র তিনদিন সংসদের অধিবেশনে হাজিরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী।

পরে, তৃণমূলের তরফে দলের আরেক রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন বলেন, ওনার এবং ওনার পরিবারের সঙ্গে এখনও আমাদের সুসম্পর্ক রয়েছে।

তবে, কোন স্বাস্থ্যজনিত সমস্যার কারণে মিঠুন পদত্যাগ করলেন, সেই নিয়ে কোনও মন্তব্য করেননি ডেরেক। একইভাবে, মিঠুনের জায়গায় এখন কে আসবেন, সেই প্রশ্নের উত্তরও এড়িয়ে যান ডেরেক।

তবে সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ রয়েছেন মিঠুন। জানা গিয়েছে, তাঁর পিঠের সমস্যা রয়েছে।

অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ২০০৯ সালে লাক নামে একটি ছবির শ্যুটিং করার সময় পিঠে চোট পান তিনি। সেখানে, একটি দৃশ্যে হেলিকপ্টার থেকে ঝাঁপ দেওয়ার শট ছিল। সময়ের হেরফের হওয়ায় তাঁর পিঠে চোট লাগে বলে জানা গিয়েছে।

সাম্প্রতিককালে, তাঁকে প্রকাশ্যেও দেখা যায়নি। এ-ও জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করাচ্ছেন এই অভিনেতা।

গত অক্টোবরে মিঠুনের ম্যানেজার জানিয়েছিলেন, মিঠুন মুম্বইতে নয়, লস অ্যাঞ্জেলসে রয়েছেন। আপাতত একমাস সেখানেই থাকবেন। নিজে ফোন ব্যবহার করছেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget