এক্সপ্লোর

বিহারে মদ নিষিদ্ধিকরণ: নীতীশের প্রশংসায় মোদী

পটনা: রাজ্যে মদ নিষিদ্ধ করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভূয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদী।

এদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজধানী পটনায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে পাশে বসা নীতীশের প্রশংসা করে মোদী বলেন, মদের বিরুদ্ধে অভিযানের জন্য আমি নীতীশ কুমারকে হৃদয় থেকে শুভেচ্ছা জানাচ্ছি।

মোদী যোগ করেন, তবে শুধুমাত্র নীতীশ কুমার বা একটা দল দিয়ে সাফল্য আসবে না। একে সফল করতে হলে সব রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান এবং সকল নাগরিককে এতে অংশগ্রহণ করতে হবে। একে জনগনের আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে।

প্রসঙ্গত, নির্বাচনী প্রতিশ্রুতিকে মান্যতা দিয়ে গোটা বিহারে মদ নিষিদ্ধ করেন নীতীশ। এদিন মদ নিষেধাজ্ঞার বিষয়ে জনমানসে সচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন বিহারের মুখ্যমন্ত্রী।

সেই প্রেক্ষিতে মোদী জানান, গুজরাতে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানে মদ নিষিদ্ধ করেছিলেন। যা আজও বহাল রয়েছে। তিনি যোগ করেন, তাঁর বিশ্বাস, মদ নিষেধাজ্ঞার বিষয়ে বিহার একদিন সারা দেশে উদাহরণ হিসেবে উঠে আসবে।

দুই নেতার মধ্যে তিক্ত সম্পর্কের ইতিহাস সর্বজনবিদিত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করায়, এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিল নীতীশের জেডিইউ। এরপর, ২০১৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে আরজেডির সঙ্গে গাঁটছড়া বেঁধে বিজেপিকে পর্যুদস্ত করেন নীতীশরা।

তবে, সাম্প্রতিককালে মোদী ও নীতীশ কুমার একে অপরের প্রশংসা করেছেন। যেমন, কেন্দ্রের নোট বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমর্থন করেছিলেন নীতীশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget