এক্সপ্লোর

আডবাণী ৯১, শুভেচ্ছা, ‘নিঃস্বার্থভাবে’ বিজেপি গঠন, কর্মীদের তৈরি করায় আডবাণীর ভূমিকার প্রশংসা মোদীর, দলীয় সংগঠনকে শক্তিশালী করেছেন, বললেন অমিত শাহ

নয়াদিল্লি: লালকৃষ্ণ আডবাণীকে ৯১-তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। জাতীয় রাজনীতিতে আডবাণীর অবদান, দল গড়ে তোলা, দলের আদর্শ প্রচারে তাঁর ভূমিকারও উল্লেখ করেছেন তাঁরা। ভারতীয় রাজনীতিতে দলের এই প্রবীণ নেতার অসীম প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। ট্যুইটারে মোদী লেখেন, ভারতের উন্নয়নে আডবাণীজীর পাহাড়প্রমাণ অবদান। যখন মন্ত্রী ছিলেন, তখনও ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছেন, জনগণ-বান্ধব নীতি প্রনয়ণ করেছেন। রাজনৈতিক মত নির্বিশেষে ওনার পান্ডিত্যের প্রশংসা করতেন সকলে। আডবাণীর বাসভবনে গিয়েও শ্রদ্ধা জানান মোদী। সবচেয়ে বেশি সময় বিজেপি সভাপতি পদে ছিলেন, দেশের উপপ্রধানমন্ত্রীও হয়েছিলেন আডবাণী। ‘নিঃস্বার্থভাবে, বুদ্ধিমত্তা’র সঙ্গে বিজেপি গঠন, দলের কর্মীদের ‘চমত্কার ভাবে’ তৈরি করার ব্যাপারে আডবাণীর ভূমিকারও প্রশংসা করেন মোদী। অমিত শাহ ট্যুইটে বলেন, আডবাণী বিজেপি সংগঠনকে শক্তিশালী করেছেন, কর্মীদের অনুপ্রেরণা দেন, পাশাপাশি সারা জীবনের কঠোর পরিশ্রমের মাধ্যমে তাঁদের মধ্যে শৃঙ্খলাবোধও ছড়িয়ে দেন। জনসঙ্ঘ থেকে বিজেপি পর্যন্ত আমাদের আদর্শ জনতার মধ্যে ছড়িয়ে দিতে, সংসদে একজন দক্ষ রাজনীতিক হিসাবে ভারতকে প্রগতির রাস্তায় নিয়ে যাওয়ায় ভারতীয় রাজনীতিতে আডবাণীজীর অবদান অতুলনীয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ বলেন, উনি বিজেপিকে তার সৃষ্টি থেকে লালনপালন করেছেন। আডবাণীজী কোটি কোটি দলীয় কর্মীর কাছে অনুপ্রেরণা। ঈশ্বর ওনাকে আশীর্বাদ করুন। ওনার দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য কামনা করি। আশি ও নব্বইয়ের দশক থেকে বিজেপির ধারাবাহিক উত্থানের কান্ডারী বলা হয় আডবাণীকে। ১৯৮৪-র লোকসভা ভোটে মাত্র ২টি আসন পাওয়া বিজেপি জাতীয় রাজনীতিতে অন্যতম প্রথম সারির শক্তি হয়ে ওঠে তাঁর জমানায়। যদিও ২০১৪-য় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তাঁকে দলে কোণঠাসা করা হতে থাকে বলে দাবি তাঁর শিবিরের।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget