এক্সপ্লোর
পূর্বাভাস মতোই কেরলে ঢুকল মৌসুমী, প্রবল বর্ষণে মৃত ১

তিরুবনন্তপুরম: শেষ পর্যন্ত বর্ষা ঢুকে পড়ল ভারতীয় ভূখণ্ডে। বৃষ্টি শুরু কেরলে। মঙ্গলবার রাত থেকেই কেরলের একাধিক জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বুধবার মৌসম ভবন জানিয়েছে, সকালেই কেরল দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে ভারতীয় ভূখণ্ডে। কেরল হয়ে ভারতীয় ভূখণ্ডে বর্ষা ঢোকে ১ জুন। কিন্তু এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর পথে বাধা হয়ে দাঁড়ায় ঘূর্ণিঝড় রোয়ানু। সেই বাধা পেরিয়ে কেরলে বর্ষা ঢুকল ৭ দিন পর। ইদুক্কি জেলার ভাজাভারাতে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে এসএফআই নেতা জোবি জনের। গুরুতর জখম তাঁর মা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃষ্টিতে যখন ভিজছে কেরল, তখন তীব্র তাপদাহে পুড়ছে দেশের বিস্তীর্ণ অংশ। তীব্র অস্বস্তিতে বাংলাও। স্বাভাবিকভাবে কেরল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা পৌঁছতে সময় লাগে সাত দিন। সেইমতো আগামী ১৫ জুন এ রাজ্যে বর্ষা আসার কথা। কিন্তু এ রাজ্যে কবে বর্ষা ঢুকবে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি আবহবিদরা। তবে এবার সারা দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে হবে বলে আগেই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আশায় বুক বাঁধছে বাংলা।
Before You Go
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
খবর
লাইফস্টাইল-এর






















