এক্সপ্লোর

পাবলিক বাসে থাকতেই হবে প্যানিক বাটন, সিসিটিভি ক্যামেরা, বললেন গড়কড়ি

নয়াদিল্লি: বাস, ট্রেনের মত সাধারণের ব্যবহার্য পরিবহণ মাধ্যমও মেয়েদের পক্ষে আর নিরাপদ নয়। নির্ভয়া হত্যার পর এ কথা বিশেষ করে প্রমাণিত। তাই গণ পরিবহণে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার দেশজুড়ে পাবলিক বাসে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এছাড়াও থাকবে এমার্জেন্সি বাটন ও ভেহিকল ট্র্যাকিং ডিভাইস। সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি জানিয়েছেন এ কথা। নয়াদিল্লির বিকানীর হাউসে এক অনুষ্ঠানে এমনই ২০টি বাস নামাল রাজস্থান সরকার। সেই বাসগুলির উদ্বোধনে এসে মন্ত্রী জানান, নির্ভয়ার মত ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ। যে ২০টি বাস রাস্তায় নেমেছে, সেগুলি মহিলা গৌরব এক্সপ্রেস নামে এই পাইলট প্রজেক্টের অংশ। রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার ঠিক করেছে, এই প্রকল্পে এমন ২,৩০০-র বেশি বাস নামাবে তারা। কোনও কারণে বাসের প্যানিক বাটন টেপা হলে তা সিগন্যাল দেবে জয়পুর কন্ট্রোল রুমে ডিপোর চিফ ম্যানেজারের ঘরে। অ্যালার্ট করা হবে কাছাকাছি পুলিশ স্টেশনকেও। মহিলাদের সাহায্যের জন্য যে সরকারি নম্বর আছে তার সঙ্গেও এই প্যানিক বাটনকে যুক্ত করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় গোটা সফর ৫ বছরের জন্য নজরবন্দি হবে। তা ছাড়া যদি কোনও গাড়ি নির্দিষ্ট যাত্রাপথের বাইরে অন্য কোনও দিকে যাওয়ার চেষ্টা করে, কন্ট্রোল রুম সে ব্যাপারে তখনই জানতে পারবে, বাসটিকে ট্র্যাক করতেও পারবে তারা। নির্ভয়া ফান্ড থেকে এই প্রকল্পকে অর্থ সাহায্য করবে কেন্দ্র।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget