এক্সপ্লোর

মুজফফরপুরের হোমে যৌন নিগ্রহের অভিযোগের তদন্ত শুরু করল সিবিআই

নয়াদিল্লি: বিহারের মুজফফরপুরে একটি সরকারি হোমে বেশ কয়েকজন আবাসিকের যৌন নিগ্রহের অভিযোগের তদন্ত শুরু করল সিবিআই। পুলিশের কাছ থেকে এই ঘটনার বিষয়ে সব তথ্য সংগ্রহ করেছেন সিবিআই আধিকারিকরা। তাঁরা মামলা দায়ের করেছেন। সূত্রের খবর, এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়ে গিয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁদের জেরা করা হতে পারে। মুজফফরপুরের হোমের এই নারকীয় ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়েছে নীতীশ কুমার সরকার। রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী কুমারী মঞ্জু বর্মার স্বামীর বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি ওই হোমের হস্টেলে যেতেন বলে অভিযোগ। চাপে পড়ে কয়েকদিন আগে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিহারের মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা অনুযায়ী এবার পুলিশের কাছ থেকে তদন্তভার নিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিহারের মহিলা কমিশনের প্রধান দিলমণি মিশ্র এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, ‘যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসার পর আমরা ওই হোমে তদন্ত করতে গিয়ে দেখেছি, সেখানে বসবাস করার পরিবেশ নেই। মেয়েদের যেখানে রাখা হত, সেই জায়গাটি গুদামের মতো। সেই ঘরে বাইরের হাওয়া প্রবেশ করে না। সেখানে কিছু ওষুধও পাওয়া গিয়েছে। খারাপ উদ্দেশ্যে সেগুলি ব্যবহার করা হত বলেই আমাদের মনে হয়েছে। পটনায় গিয়ে আমরা যখন ওই হোমের আবাসিকদের সঙ্গে দেখা করি, তখন কয়েকজন মেয়ে ছবি দেখে এক ব্যক্তিকে চিহ্নিত করে।’ বিহারের বিরোধী দলগুলির অভিযোগ, রাজ্য সরকার তদন্তে গাফিলতি করছে। আরজেডি নেতা তেজস্বী যাদব হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িতদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget