এক্সপ্লোর

স্কুলপাঠ্যে থাকুক জরুরি অবস্থা, চাইছেন বেঙ্কাইয়া

হায়দরাবাদ: জরুরি অবস্থাকে দেশের গণতন্ত্রের ইতিহাসে অন্ধকারতম অধ্যায় আখ্যা দিয়ে স্কুলপাঠ্যে এটি অন্তর্ভূক্ত করার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেছেন, ‘জরুরি অবস্থা একটি প্রজন্মের মনে ক্ষত হয়ে আছে। এখন সেটা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তরুণ প্রজন্মের পক্ষে জরুরি অবস্থার কথা মনে রাখা খুব কঠিন। অল্প কয়েকজনই সেই সময়ের মানসিক যন্ত্রণা এবং অত্যাচারের কথা স্মরণ করতে পারে। যদিও চার দশক পেরিয়ে গিয়েছে, তবু জরুরি অবস্থাকে ভুলে যাওয়া এবং ক্ষমা করা উচিত নয়। আমি মনে করি, সব স্কুলপাঠ্যে জরুরি অবস্থা থাকা উচিত। এর ফলে তরুণ প্রজন্ম জানতে পারবে কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং কীভাবে সেটি পুনরুদ্ধার করা হয়। আমার মনে হয়, এটা অত্যন্ত জরুরি।’ জরুরি অবস্থার ৪২-তম বর্ষপূর্তিতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি-র তেলঙ্গানা শাখা। সেই অনুষ্ঠানেই বেঙ্কাইয়া বলেন, কেন জরুরি অবস্থা জারি করা হয়েছিল? জরুরি অবস্থা কী? ১৯৭৫ সালে কী হয়েছিল? কীভাবে জরুরি অবস্থার অপব্যবহার হয়েছিল এবং এর জন্য কে দায়ী, সেটা তরুণ প্রজন্মের জানা উচিত। জরুরি অবস্থার সময় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন বেঙ্কাইয়া। তাঁর দাবি, তিনটি সংবাদমাধ্যম ছাড়া আর কেউ জরুরি অবস্থার বিরোধিতা করেনি। বিচারবিভাগও মানুষের পাশে দাঁড়ায়নি। বুদ্ধিজীবীদের ভূমিকাও ছিল লজ্জাজনক। তাঁরা জরুরি অবস্থার সমালোচনা করতে পারেননি। এবার সংবাদমাধ্যম ও সমাজবিজ্ঞানীদের নতুন করে জরুরি অবস্থার কথা বলা উচিত।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget