এক্সপ্লোর

ভারতীয় সাবমেরিনে বসছে মার্কিন জাহাজ-বিধ্বংসী হার্পুন মিসাইল

নয়াদিল্লি: ভারতীয় সাবমেরিনে বসানো হবে মার্কিন জাহাজ-বিধ্বংসী হার্পুন মিসাইল। এর জন্য জার্মানির থুসেনক্রুপ মেরিন সিস্টেমের সঙ্গে ২৬২ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করা হয়েছে। খবরে প্রকাশ, ভারতীয় নৌবাহিনীর দুটি শিশুমার শ্রেণীর সাবমেরিন আইএনএস শঙ্কুষ এবং আইএনএস শাল্কিতে মার্কিন নির্মিত জাহাজ-বিধ্বংসী মিসাইল অন্তর্ভুক্ত করা হবে। জানা গিয়েছে, মুম্বইয়ের নৌসেনার ঘাঁটিতে এই ফিটিং সম্পন্ন হবে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর গুরনাদ সোধী জানান, এই চুক্তি ভারতের প্রতি দীর্ঘমেয়াদী দায়বদ্ধতার একটি মাইলফলক। তাঁর দাবি, ভারতীয় নৌসেনার প্রয়োজন এমন যে কোনও সিস্টেমকে অন্তর্ভুক্ত করতে তারা সক্ষম। প্রায় ৬০ হাজার কোটি ব্যয়ে পি-৭৫(আই) প্রজেক্টের আওতায় ৬টি ডিজেল-চালিত সাবমেরিন তৈরি করার ভাবনাচিন্তা করছে ভারত। ওই সাবমেরিনগুলি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে এদেশেই। সোধী জানান, তাঁর সংস্থার পাখির চোখ হল, ওই সাবমেরিনে সমস্ত রকম সামরাস্ত্র অন্তর্ভুক্ত করার বরাত পাওয়া। তিনি বলেন, ব্রহ্মোস থেকে শুরু করে যে কোনও অস্ত্র ও সিস্টেমকে অন্তর্ভুক্ত করতে যোগ্য থুসেনক্রুপ। প্রসঙ্গত, ২০১৪ সালে ভারতকে এই বিশেষ হার্পুন মিসাইল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মোট চুক্তির মূল্য ছিল ২০ কোটি ডলার। ওই চুক্তির আওতায় ভারতকে প্রায় এক ডজন ইউজিএম-৮৪ এল হার্পুন ব্লক ২ এনক্যাপ্সুলেটেড মিসাইল, ১০টি অতিরিক্ত ট্রেনিং মিসাইল এবং ২টি এনক্যাপ্সুলেটেড হার্পুন সার্টিফিকেশন ট্রেনিং ভেহিকল দেওয়া হয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget