এক্সপ্লোর

মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি ইসরোর, আগামী সপ্তাহে জিএসএলভি-মার্ক থ্রি রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ

নয়াদিল্লি: আগামী সপ্তাহে এখনও পর্যন্ত নির্মিত দেশের সর্ববৃহৎ রকেটের পরীক্ষা করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো। এই পরীক্ষা সফল হলে, অদূর ভবিষ্যতে এদেশের মাটি থেকেই নভশ্চরদের মহাকাশে পাঠাতে সক্ষম হবে ভারত।

প্রায় ২০০টি পূর্ণবয়স্ক হাতির সমান ওজনের এই বিশালকায় রকেটের ফলে ভারত বিশ্বের হাতে গোনা রাষ্ট্রের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে। জানা গিয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহেই এই পরীক্ষা করা হবে।

আর এই উৎক্ষেপণ নিয়ে এখন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় চলছে যুদ্ধকালীন প্রস্তুতি। জানা গিয়েছে, সেখানে বিজ্ঞানীরা প্রায় শেষ পর্যায়ের কাজ করছেন। প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তথ্যের ওপর জোর দেওয়া হচ্ছে।

রকেটটির পুরো নাম জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক থ্রি (জিএসএলভি মার্ক-থ্রি)। এখনও পর্যন্ত এটিই ভারতের তৈরি সবচেয়ে ভারী রকেট। বিজ্ঞানীদের আশা, এই রকেটের সাহায্যে ভারত বহুকোটি টাকার উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করতে সক্ষম হবে।

ইসরোর চেয়ারম্যান এএস কিরণ কুমার বলেন, আশা করছি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিশাল রকেট তার প্রথম উৎক্ষেপণেই বাজিমাত করবে। তিনি জানান, বাণিজ্যিকভাবে ব্যবহারের আগে, অন্তত ৬-৭ বার এই রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে।

এই রকেটের ক্ষমতা রয়েছে লো-আর্থ অরবিটে প্রায় ৮ টন পর্যন্ত উপগ্রহ প্রতিস্থাপন করার। তবে কিরণের আশা, ভবিষ্যতে একদিন ভারতের মাটি থেকে ভারতের রকেটে চেপে ভারতীয়রা মহাকাশে রওনা দেবেন।

তিনি জানান, কেন্দ্র যদি ইসরোকে ৪ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার কোটি টাকা) বরাদ্দে অনুমোদন দেয়, তাহলে অবিলম্বে ম্যানড-মিশন বা মহাকাশে মানুষ পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করতে পারেন তারা।

এখানেই থামেননি কিরণ। এ-ও জানান, হতে পারে ভারতের প্রথম অভিযানে মহাকাশচারী হতে পারেন কোনও মহিলা! ইসরো সূত্রে জানানো হয়েছে, রকেটটির ওজন প্রায় ৬৪০ টন। অর্থাৎ, পুরো ভর্তি জাম্বো জেট বিমানের ৫ গুণ সমান।

এই রকেট জিওসিনক্রোনাস অরবিটে প্রায় ৪ টনের উপগ্রহ প্রতিস্থাপন করতে সক্ষম। ৪৩ মিটার দৈর্ঘ্যের এই রকেট তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget