এক্সপ্লোর

নীতীশ কাটারা হত্যা: অপরাধী বিকাশ ও বিশাল যাদবকে ২৫ বছর কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: নীতীশ কাটারা হত্যা মামলায় অবশেষে সাজা পেল অপরাধীরা। খুনি বিকাশ ও তার তুতো ভাই বিশাল যাদবকে সুপ্রিম কোর্ট ২৫ বছর করে কারাদণ্ড দিল। খুনে তাদের সাগরেদ সুখদেব পহেলওয়ানকেও ২০ বছর জেলের সাজা দেওয়া হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে দিল্লি হাইকোর্ট ২ যাদব ভাইকে ২৫ বছর করে কারাদণ্ড দেয়। সুখদেবকে দেওয়া হয় ২০ বছর কারাদণ্ড। পাশাপাশি জানানো হয় সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার জন্য তাদের প্রত্যেককে আরও ৫ বছর করে জেল খাটতে হবে। এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় তিন অপরাধী। কিন্তু হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে দিল্লি হাইকোর্ট খুনের অপরাধে কারাদণ্ড শেষ হলে প্রমাণ নষ্টের জন্য ৫ বছর জেল খাটার যে নির্দেশ দেয়, তা বাতিল করে শীর্ষ আদালত জানিয়েছে, দুটি সাজা একসঙ্গে চলবে। অর্থাৎ ৫ বছর করে কম জেল খাটতে হবে তাদের। ২৫ বছর বয়সি এক্সিকিউটিভ নীতীশ কাটারা ২০০২ সালে দিল্লির কাছে গাজিয়াবাদে অপহৃত হন। পরে উদ্ধার হয় তাঁর অগ্নিদগ্ধ দেহ। জানা যায়, নীতীশ সম্পর্কে জড়িয়ে পড়েন রাজনীতিক ডি পি যাদবের মেয়ে ভারতীর সঙ্গে। তাঁদের সম্পর্ক মেনে নিতে না পেরে ভারতীর ভাই বিকাশ ও তুতো ভাই বিশাল নীতীশকে অপহরণ করে খুন করে। হাইকোর্ট এই ঘটনাকে অনার কিলিং আখ্যা দেয়। বলে এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম। কিন্তু অপরাধীদের শুধরে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি মন্তব্য করে তাদের মৃত্যুদণ্ড দেয়নি তারা। এত বছর ধরে ছেলের জন্য বিচারের দাবিতে আইনি লড়াই লড়ে এসেছেন নীতীশের মা নীলম কাটারা। অপরাধীদের মৃত্যুদণ্ড না হলেও নীলম জানিয়েছেন, এই সাজায় তিনি খুশি। আদালত যে মেনে নিয়েছে, নীতীশের খুন কোনও সাধারণ হত্যা নয়, অর্থের নেশায় আকণ্ঠ ডুবে থাকা বিত্তবানদের হাতে অনার কিলিং- তাতে সন্তুষ্ট হয়েছেন তিনি। তবে তাঁর মন্তব্য, অপরাধীদের আরও বছরদশেক বেশি জেল হলে ভাল হত। যে প্রমাণ তারা লোপাট করে, তা একজোড়া চপ্পল ছিল না, ছিল তাঁর সন্তানের দেহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget