এক্সপ্লোর

বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ, উপ মুখ্যমন্ত্রী বিজেপির সুশীল মোদী

পটনা: এ নিয়ে ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার। আর এর মধ্যে চারবারই বিজেপির সমর্থন রইল তাঁর সঙ্গে। আজ বেলা ১০টায় বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশকুমার। জানা গিয়েছে, নয়া মন্ত্রিসভার জেডিইউ ও বিজেপির ১৪ জন করে প্রতিনিধি থাকছেন। নীতীশের সঙ্গে আজ উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির সুশীল কুমার মোদী। শপথগ্রহণের ২ দিনের মধ্যে তাঁদের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে হবে। হিসেবমত জেডিইউ-বিজেপি সরকারের সঙ্গে ১৩২ জন বিধায়কের সমর্থন রয়েছে আর ম্যাজিক ফিগার ১২২। অর্থাৎ সব কিছু ঠিকঠাক চললে এনডিএ-র ঝুলিতে আরও একটি রাজ্য এসে গেল। বিহারের রাজনীতিতে লালু-নীতীশ-বিজেপি সমীকরণ বহু পুরনো। এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু লালুর সঙ্গে সম্পর্কে মরচে ধরার পর নীতীশ বিজেপির সাহায্যে বিহারের মসনদে বসেন। কিন্তু ২০১৩-য় নরেন্দ্র মোদীকে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরলে এনডিএ ছাড়েন নীতীশ। রাজনৈতিক মহল বলে, তিনি নিজেই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তখন মোদীর বিরুদ্ধে নিয়মিত বিষোদগারও করতেন তিনি। বিহার বিধানসভা ভোটে বিজেপিকে কুর্সি থেকে দূরে রাখার বাধ্যবাধকতায় নীতীশ মরিয়া হয়ে লালুর হাত ধরেন। কিন্তু যে লালুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি এক সময় সরব হয়েছিলেন, জোটের স্বার্থে তাঁর সঙ্গে চলাটা তাঁর পক্ষে সহজ ছিল না। বিশেষ করে লালু যেভাবে দুই ছেলে তেজস্বী ও তেজপ্রতাপকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মুখ করে তোলেন, তাতে প্রশ্ন ওঠে, নীতীশের বকলমে বিহারে সরকারটা লালুই চালাচ্ছেন কিনা। কিন্তু পরিস্থিতি এখন বদলেছে। নোট বাতিল থেকে জিএসটি, রাষ্ট্রপতি ভোট- সবেতেই মোদী সরকারকে অকুণ্ঠ সমর্থন করেছেন নীতীশ। মোদীর সঙ্গে তাঁর সম্পর্কের বরফ গলেছে। তাই কাল লালু পুত্র তেজস্বীর দুর্নীতির প্রশ্নে তিনি জেডিইউ ছাড়ার কয়েক মিনিটের মধ্যে টুইট করে প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন তাঁকে। জবাবে নীতীশের টুইট ঘটনার দ্রুততায় হতবাক আরজেডির এখন বসে বসে ক্ষত চাটা ছাড়া উপায় নেই। তেজস্বী বলেছেন, নীতীশ নিজেই তো খুনের দায়ে অভিযুক্ত, কোন যুক্তিতে তাঁদের প্রশ্ন করছেন তিনি। তাঁর অভিযোগ, নীতীশ আগে থেকেই ঠিক করে নিয়েছিলেন, বিজেপির সঙ্গে যাবেন। তাই ছুতো হিসেবে তাঁকে বলির পাঁঠা করেছেন। একক বৃহত্তম দল হিসেবে রাজ্যপালের তাঁদেরই আগে সরকার গড়তে ডাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের
Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget