এক্সপ্লোর
সীমান্তে উত্তেজনা, ইদে ওয়াগা সীমান্তে হল না বিএসএফ ও পাক রেঞ্জার্সের মিষ্টি বিনিময়

অমৃতসর: পাকিস্তানের দিক থেকে ক্রমাগত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের জেরে সীমান্তে উত্তেজনা অব্যাহত। জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলাও বন্ধ হয়নি। এই পরিস্থিতিতে আজ ইদে ওয়াগা সীমান্তে বিএসএফ-এর সঙ্গে পাক রেঞ্জার্সের মিষ্টি বিনিময় হল না। ইদ, দীপাবলি, স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে দু’পক্ষের মিষ্টি বিনিময়ের প্রথা আছে। তবে আজ এই প্রথায় ছেদ পড়ল। এ মাসের ১৩ তারিখ জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে পাক রেঞ্জার্সের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের জেরে চার বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। আজও নৌশেরায় পাক রেঞ্জার্সের গুলিতে বিকাশ গুরুং নামে এক জওয়ানের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে মিষ্টি বিনিময় করা যায় না বলে জানিয়েছেন বিএসএফ-এর এক আধিকারিক।
Before You Go
Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















