এক্সপ্লোর

উত্তরপ্রদেশে আগামী ৩০ জুন পর্যন্ত যে কোনও রকম সমাবেশ নিষিদ্ধ করলেন যোগী আদিত্যনাথ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুন পর্যন্ত যে কোনও ধরনের সমাবেশ নিষিদ্ধ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দফতরের খবর অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যে যাতে কোনও জমায়েত না হয়, তা নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ।

  লখনউ: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুন পর্যন্ত যে কোনও ধরনের সমাবেশ নিষিদ্ধ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দফতরের খবর অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যে যাতে কোনও জমায়েত না হয়, তা নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ। পরিস্থিতি বিচার করে এই নির্দেশ পর্যালোচনা করা হবে বলেও জানানো হয়েছে। করোনাভাইরাস লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে, এমন জল্পনার মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই নির্দেশ সামনে এসেছে। উত্তরপ্রদেশ সিএমও-র বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত কোনও ধরনের সমাবেশ অনুমতি পাবে না বলে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এবারের ইদ-উল-ফিতর পালিত হবে ২৪ বা ২৫ মে। ইদ উপলক্ষ্যে মুসলিমরা বিশেষ সামাজিক প্রার্থনায় যোগ দেন। এবার এই প্রার্থনা হবে না বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২৫ মার্চ থেকে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন। ওই লকডাউনের শেষদিনে এর মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি। এর মধ্যেই লকডাউন আরও খানিকটা শিথিল করল কেন্দ্র সরকার। এ বার পাড়ার দোকানগুলিকে শর্তসাপেক্ষে লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। বড় বড় শপিংমল, মার্কেট কমপ্লেক্স, সিনেমা হলগুলি আগের মতোই বন্ধ থাকবে। শনিবার থেকেই এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে সরকার। তবে যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণ সে ভাবে ছড়িয়ে পড়েনি, যে এলাকাগুলি হটস্পট হিসাবে চিহ্নিত হয়নি, শুধুমাত্র সেখানেই এই নির্দেশ বলবৎ হবে। শুক্রবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করে ছোট ব্যবসায়ীদের লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়। তবে ৫০ শতাংশ কর্মীকে নিয়ে কাজ চালাতে হবে ওই সব ব্যবসায়ীদের। দোকানের কর্মচারীদের সারা ক্ষণ মাস্ক-গ্লাভস পরে থাকতে হবে। বেচাকেনার সময় বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। তবে ছোট দোকানগুলিকে খোলা রাখার অনুমতি দিলেও, এক বা একাধিক ব্র্যান্ডের পণ্য রয়েছে এমন শপিংমলগুলি আগের মতোই বন্ধ রাখতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পুরসভার অন্তর্ভুক্ত এলাকাগুলির জন্য যদিও নিয়ম-কানুন আলাদা। সেখানে পাড়ার দোকান, আবাসন চত্বরের মধ্যে অবস্থিত দোকান, যেগুলি শপ্‌স অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট আইনে নথিভুক্ত, সেগুলি খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তাদেরও ৫০ শতাংশ কর্মী নিয়েই কাজ চালাতে হবে। মদের দোকান, বার বন্ধই থাকবে। ই-কমার্স ওয়েবসাইটগুলি শুধুমাত্র অত্যাবশ্যক সামগ্রীই সরবরাহ করতে পারবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget