এক্সপ্লোর

দেশে ৪০০-র বেশি থানায় একটা টেলিফোন পর্যন্ত নেই: বিপিআরঅ্যান্ডডি

নয়াদিল্লি:  দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা নিয়ে অভিযোগ নতুন নয়। কিন্তু পুলিশ বাহিনীর সঙ্গিন অবস্থা লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। অনেক সময়ই কর্তব্য পালনের জন্য ন্যূনতম পরিকাঠামো ছাড়াই পুলিশ কর্মীদের কাজ করতে হয়। বহু থানাতেই নেই গাড়ি, টেলিফোন ও ওয়্যারলেস। দেশে এমন ১৮৮ থানা রয়েছে যেখানে একটিও গাড়ি নেই। ৪০২ থানায় নেই টেলিফোন সংযোগ, ১৩৪ থানায় নেই ওয়্যারলেস সেট। ৬৫ থানাতে তো টেলিফোন বা ওয়্যারলেস সেট-কোনওটিই নেই। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট (বিপিআরঅ্যান্ডডি)-র তৈরি তথ্যে অনুসারে এ কথা জানা গিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে ৪৩ টি থানায় টেলিফোন বা ওয়্যারলেস সেট-কোনওটিই নেই। দেশের যে কোনও রাজ্যের তুলনায় মণিপুরে এ ধরনের থানার সংখ্যা সবচেয়ে বেশি। ছত্তিশগঢ়ের ১৬১ থানায় নেই কোনও গাড়ি। মধ্যপ্রদেশের ১১১ টি থানায় টেলিফোন লাইন নেই। মেঘালয় ও মণিপুরে এ ধরনের থানার সংখ্যা ৬৭ টি করে। উত্তরপ্রদেশের ৫১ টি থানায় টেলিফোন লাইন নেই এবং ১৭ টি থানায় নেই ওয়্যারলেস। দেশে যত থানা রয়েছে সেগুলির মধ্যে ১০,০১৪ থানা গ্রামীন এলাকায়, ৫,০২৫ টি শহর এলাকায়। এছাড়াও রয়েছে রেলওয়ে পুলিশ স্টেশন। বিপিআরঅ্যান্ডডি-র তথ্য অনুসারে, জাতীয় পর্যায়ে প্রতি ১০০ পুলিশ কর্মীর জন্য গাড়ির সংখ্যা ১০.১৩। মোট গাড়ির সংখ্যা ১,৭৫,৩৫৮। মহারাষ্ট্রে রয়েছে সবচেয়ে বেশি গাড়ি (১৭,১৩১)। এরপর রয়েছে তামিলনাড়ু (১৫,৯২৬) ও উত্তরপ্রদেশ (১৩,৪৫২)। স্বরাষ্ট্রমন্ত্রক জঙ্গি উপদ্রুত মণিপুরের প্রত্যন্ত এলাকায় অপর্যাপ্ত পরিকাঠামো সহ থানা থাকার কথা স্বীকার করেছে। ছত্তিশগঢ় ও মহারাষ্ট্রে মাওবাদী অধ্যূষিত একালার থানাগুলিতে মাওবাদীরা প্রায়ই পুলিশের কাছ থেকে ওয়্যারলেস বা গাড়ি ছিনিয়ে নেয়।কিন্তু ফোন, গাড়ি ও ওয়্যারলেসের মতো পরিকাঠামো না থাকার এটা কোনও অজুহাত হতে পারে না বলে মন্তব্য করেছেন এক আধিকারিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget