এক্সপ্লোর

হোম কোয়ারিন্টিনে কমল হাসন? চেন্নাই পুরসভার স্টিকার ঘিরে জল্পনা, আসলে কী, জানালেন অভিনেতা

অভিনয় জগত থেকে রাজনীতির আঙিনায় পা রেখেছেন কমল হাসন। এবার আলওয়ারপেটে এলড্যামস রোডে তাঁর বাসভবনে চেন্নাই পুরসভার একটি স্টিকার ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল পড়ে। কমলের বাসভবনে চেন্নাই পুরসভার সেঁটে দেওয়া একটি কোয়ারেন্টিন স্টিকারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

চেন্নাই:অভিনয় জগত থেকে রাজনীতির আঙিনায় পা রেখেছেন কমল হাসন। এবার আলওয়ারপেটে এলড্যামস রোডে তাঁর বাসভবনে চেন্নাই পুরসভার একটি স্টিকার ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল পড়ে। কমলের বাসভবনে চেন্নাই পুরসভার সেঁটে দেওয়া একটি কোয়ারেন্টিন স্টিকারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জল্পনা শুরু হয় যে, করোনাভাইরাসের কারণে এই তারকা অভিনেতাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। ওই স্টিকারে সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দাদের ১০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। এই স্টিকারের পরিপ্রেক্ষিতে কয়েকটি তামিল চ্যানেলে খবর সম্প্রচারিত হয় এবং বলা হয় যে, আধিকারিকরা সম্ভবত বিভ্রান্তির শিকার হয়েছেন। কারণ, শ্রুতি হাসন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন এবং তিনি বর্তমানে মুম্বইতে রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতি জারি করে সমস্ত জল্পনায় জল ঢেলেছেন কমল। তিনি জানিয়েছেন, আমার বাড়ির বাইরে সাঁটা স্টিকার দেখে খবর ছড়িয়েছি যে, আমাাকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। কিন্তু আপনাদের প্রায় সবাই জানেন, কত কয়েক বছর ধরেই আমি ওই বাড়িতে থাকি না। মাাক্কাল নিধি মাইকম দলের কাজ পরিচালিত হয়। তাই আমার কোয়ারেন্টিনের খবর সত্য নয়। কমল লিখেছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমি সামাজিক দূরত্ব বজায় রাখছি এবং অন্যদেরও এই নির্দেশ মেনে চলার আর্জি জানাচ্ছি। পরে অবশ্য চেন্নাই পুরসভার আধিকারিকরা ওই স্টিকারটি তুলে দেয়। গ্রেটার চেন্নাই পুরসভার কমিশনার বলেছেন, আসলে অভিনেতার প্রাক্তন সঙ্গী গৌতমী সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন এবং তাঁর পাসপোর্টে ওই ঠিকানা রয়েছে। এ কারণেই পুরসভার কর্মীরা ওই স্টিকার ওই ঠিকানার বাড়ির বাইরে লাগিয়ে দিয়েছিলেন।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget