এক্সপ্লোর

রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যার বিচারে পাল্লা ভারি এনডিএ প্রার্থী কোবিন্দেরই

নয়াদিল্লি:  রাষ্ট্রপতি নির্বাচনে পাল্লা ভারি এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দেরই। বিজেডি, এআইএডিএমকে-র একটি গোষ্ঠী এবং ওয়াইএসআর কংগ্রেসের মতো এনডিএ-র বাইরে থাকা কয়েকটি দলও বিজেপি-র প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেছে। এই অবস্থায় কোবিন্দের রাইসিনা হিলসে প্রবেশ সংখ্যার নিরিখে স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচকদের কলেজে রয়েছেন নির্বাচিত সাংসদ, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির বিধানসভার বিধায়করা। নির্বাচক কলেজের মোট ভোট ১০,৯৮,৯০৩। প্রত্যেক সাংসদের ভোট মূল্য ৭০৮। বিধায়কদের ভোট মূল্য নির্ভর করে সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যার ওপর। রাষ্ট্রপতি নির্বাচনে জিততে গেলে মোট ভোটের অর্ধেক অর্থাত্ ৫,৪৯,৪৫২ ভোট পেতে হয়। এক্ষেত্রে  শিবসেনা সহ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র রয়েছে ৫,৩৭,৬৮৩ ভোট। এরওপর রয়েছে এনডিএ-র বাইরে থাকা কয়েকটি দলের সমর্থন। সব মিলিয়ে ভোটের পরিমান প্রায় ৮,৮৩,৫৭৮-এর বেশি। যা প্রয়োজনীয় মোট ভোটের ৫০ শতাংশর থেকে অনেকটাই বেশি। রাষ্ট্রপতি নির্বাচন হয় গোপন ব্যালটে। এক্ষেত্রে দলের হুইপ কার্যকর হয় না। গত রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায় ৩৯৭৭৭৬ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন পি এ সাংমাকে। প্রণব পেয়েছিলেন ৭১৩৭৬৩ ভোট। অন্যদিকে সাংমা পেয়েছিলেন ৩১৫৯৮৭ ভোট।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget