এক্সপ্লোর

সংঘর্ষে সিমি বন্দিদের মৃত্যু: সুপ্রিম কোর্টকে দিয়ে তদন্ত দাবি ওয়েইসির

হায়দরাবাদ: ভোপালের জেল ভেঙে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সংঘর্ষে সিমি বন্দিদের মৃত্যু নিয়ে সরকারি ভাষ্যে বিস্তর গলদ আছে বলে দাবি করে সুপ্রিম কোর্টকে দিয়ে ঘটনার তদন্ত চাইলেন আসাদউদ্দিন ওয়েইসি। সংঘর্ষে ৮ সিমি বন্দির মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করে এআইএমআইএম প্রধান সাংবাদিকদের বলেন, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশকর্তাদের বয়ানে বিস্তর অসঙ্গতি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ওই বিচারাধীন বন্দিদের হাতে নাকি চামচ ছিল। সত্যিই ওদের কাছে চামচ থাকলে তো মধ্যপ্রদেশের  সন্ত্রাসদমন বাহিনী (এটিএস) সহজেই ওদের কাবু  করতে পারত, কেননা বাহিনীর হাতে যাবতীয় অত্যাধুনিক অস্ত্রশস্ত্র থাকে। নির্বিঘ্নে ওদের গ্রেফতার করতে পারত এটিএস। কিন্তু যারা রক্ষীকে খুন করে জেল থেকে চম্পট দিল, তাদের কাছে চামচ থাকলে যে কোনও স্বাভাবিক মানুষের কাছেই সংঘর্ষের তত্ত্বটা অবিশ্বাস্য মনে হবে। সুপ্রিম  কোর্টকে দিয়ে তদন্ত করালেই যাবতীয় তথ্য বেরিয়ে আসবে, কোনও কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা, সেটাও জানা যাবে, বলেন ওয়েইসি। বিস্ময় প্রকাশ করে তিনি এও বলেন, সংঘর্ষে নিহতরা হাতঘড়ি, জুতো, বেল্ট পরা ছিল। কিন্তু এসব তো বিচারাধীন বন্দিদের দেওয়া হয় না।  তদন্ত হলেই কীভাবে কঠোর নিরাপত্তার চাদরে মোড়া জেল থেকে ওরা পালিয়ে গেল, সংঘর্ষ ঘটল, কী করে ওদের হাতে ঘড়ি এল, সব বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget