এক্সপ্লোর

চেয়ারম্যানের ঘোষণা খারিজ, নোট বাতিল নিয়ে ডেকে পাঠানো হবে না মোদীকে, জানাল পিএসি

নয়াদিল্লি: সংসদের পাবলিক অ্যাকাউন্টস (পিএসি) কমিটিতে নোট বাতিল নিয়ে ব্যাখ্যা চেয়ে তলব করা হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গত সপ্তাহে কমিটির চেয়ারম্যান কংগ্রেস নেতা কে ভি টমাস প্রধানমন্ত্রীকে তলব করা হতে পারে বলে জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে ডাকা যায় বলে সওয়াল করেছিলেন তিনি।

কিন্তু তাঁর মন্তব্য জানা মাত্রই আপত্তি তোলেন কমিটির বিজেপি সদস্যরা। নিশিকান্ত দুবে, ভূপেন্দর যাদব, কিরিট সোমাইয়া সহ বিজেপির লোকজন চেয়ারম্যানের বক্তব্য খারিজ করে জানিয়ে দেন, প্রধানমন্ত্রীকে ডেকে পাঠানোর ক্ষমতা পিএসি-র নেই। দুবে লোকসভার স্পিকারকেও চিঠি দেন।  বলেন, নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে ডাকা হতে পারে টমাস যা বলেছেন, তা অনৈতিক, অন্যায়, প্রতিষ্ঠিত সংসদীয় রীতি-নীতির পরিপন্থী। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীদের সমন পাঠানো ও অর্থ বিষয়ক কমিটিগুলির পরিচালন সংক্রান্ত নিয়ম-বিধি নিয়ে স্পিকারের নির্দেশের প্রসঙ্গ তুলে পিএসি এক বিজ্ঞপ্তিতে বলেছে, হিসাব পরীক্ষার ব্যাপারে আলোচনার জন্য বা ব্যাখ্যা দিতে কমিটির সামনে মন্ত্রীদের তলব করা হবে না। যদিও দরকার হলে কমিটির যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর চেয়ারম্যান ঘরোয়া ভাবে কথা বলতে পারেন মন্ত্রীর সঙ্গে। জানা গিয়েছে, পিএসি বৈঠকে টমাস নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে, কমিটির সদস্যরা একমত হলেই প্রধানমন্ত্রীকে ডাকা যেতে পারে। প্রতিষ্ঠানকে মেরে ফেলবেন না, এমন সাবধানবাণীও নাকি দেন তিনি। পিএসি-র বিবৃতিতে বলা হয়, চলতি নিয়ম অনুসারে কোনও মন্ত্রকের হিসাব পরীক্ষা করে দেখার ব্যাপারে প্রয়োজনে তার অফিসার-আমলাদের ডাকা যাবে, কিন্তু কখনই প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নয়। প্রসঙ্গত ইউপিএ জমানায়ও টুজি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে তত্কালীন পিএসি চেয়ারম্যান মুরলিমনোহর যোশী ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় তুমুল বিতর্ক হয়েছিল। পিএসি-র কংগ্রেস সদস্যরা তীব্র আপত্তি করেছিলেন। কমিটিতে কংগ্রেস জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকায় যোশীকে পিছু হটতে হয়েছিল।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget